বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হতে চলেছে রাজীব গান্ধীর নাম
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হতে চলেছে রাজীব গান্ধীর নাম
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউয়ের আদালত বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছে। বিএইচইউ আদালতের বক্তব্য, রাজীব গান্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি "কোনও অবদান" রাখেননি। এরপরই এই ঘটনার তীব্র বিরোধিতা করতে দেখা যায় কংগ্রেসকে।

অন্যদিকে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কোর্টের এই প্রস্তাব বিএইচএইউয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা একাডেমিক কাউন্সিলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। 'রাজীব গান্ধী দক্ষিণ ক্যাম্পাস বরকচা' নামে বিএইচএইউয়ের এই শাখাটি ২০০৬ সালে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় প্রতিষ্ঠিত হয়।
সূত্রের খবর, চলতি সপ্তাহের শুরুতে এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আচার্য গিরিধর মালভিয়া ওই কোর্ট বৈঠকের সভাপতিত্ব করেন। তিনিই কোর্টের প্রস্তাবটি একাডেমিক কাউন্সিলে প্রেরণ করা হবে বলে একপ্রকার নিশ্চিত করেন। এই প্রসঙ্গে বিচারপতি মালভিয়া বলেছিলেন, "কোর্টের সদস্যরা বলেছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কখনও বিএইচইউ যাননি। কিন্তু প্রাক্তন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে বিএইচইউর দক্ষিণ ক্যাম্পাসটির নামকরণ করেছিলেন।" তখনই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ শাখা থেকে রাজীব গান্ধীর নাম সরিয়ে নেওয়ার প্রস্তাব আসে বলে জানান তিনি। তারপর কোর্ট বৈঠকে উপস্থিত প্রায় সকল সদস্য তাতে সমর্থন করে বলেও জানান তিনি।
এদিকে কংগ্রেস নেতা অজয় রায় এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন তাদের দল মির্জাপুরের বরকচায় বিএইচইউয়ের ক্যাম্পাসের নতুন নামকরণের চেষ্টার তীব্র বিরোধিতা করবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “ কংগ্রেস কোনোভাবেই নাম পরিবর্তন করতে দেবে না। যদি এ জাতীয় কোনও প্রচেষ্টা করা হয় তবে রাস্তায় নামবে কংগ্রেস।”












Click it and Unblock the Notifications