মধ্যবিত্তের মাথায় হাত! ফের বাড়ছে দুধের দাম, কত টাকা গুনতে হবে? কেন এমন সিদ্ধান্ত? জানুন
৫৬ টাকা থেকে একদম ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি দুধের দাম। এর আগেও কখনও কখনও দুধের দাম বাড়ত। কিন্তু তা অল্প পরিমানে অর্থাৎ কখনও ১ টাকা, আবার কখনও ২ টাকা। কিন্তু এবার দুধের দাম একধাক্কায় বাড়ল একদম ৪ টাকা।

প্রায় পাঁচ বছর আগেই মাদার ডেয়ারির নাম বদলে 'বাংলার ডেয়ারি' নাম করা হয়েছিল। বাংলার ডেয়ারির মধ্যে সবচেয়ে উন্নত মানের দুধের ব্র্যান্ডের নাম হল 'সুপ্রিম'। এই 'সুপ্রিম ব্র্যান্ডের দুধের প্রতি লিটারের দাম অক্টোবর মাসে ছিল ৫৬ টাকা। কিন্তু এক ধাক্কায় নভেম্বরের শুরুতেই তার দাম বৃদ্ধি পেয়ে হয়ে গিয়েছে ৬০টাকা। 'সুপ্রিম ব্র্যান্ডের মতো অন্যান্য ব্র্যান্ড যেমন 'তৃপ্তি'র প্রতি লিটার দুধের দাম ছিল ৫২ টাকা যেটা ২ টাকা বেড়ে গিয়ে হয়েছে ৫৪ টাকা, অন্যদিকে 'স্বাস্থ্যসাথী ডবল টোন' ব্র্যান্ডের দুধের দাম ছিল ৪৬ টাকা প্রতি লিটার যা ২ টাকা বেড়ে গিয়ে হয়েছে ৪৮ টাকা প্রতি লিটার। বছর দেড়েক আগে যখন এই 'সুপ্রিম' ব্র্যান্ডটি বাজারে এসেছিল, তখন তার প্রতি লিটার দুধের দাম ৫০ টাকা করে ছিল। এই দেড় বছরের মধ্যেই সেই দাম ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।
সাধারণত সবার বাড়িতেই দুধ প্রতিদিনকার খাদ্যের তালিকার মধ্যে থাকে। আর দিন দিন দুধের চাহিদা মানুষের বেড়েই চলেছে। সূত্রে অনুসারে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে দুধের উৎপাদন বার্ষিক হারে ৯.৭ শতাংশ বেড়েছে। কিন্তু রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ ব্যাখ্যা দিয়েছেন যে, চলতি বছরে অতিরিক্ত বৃষ্টির জন্য সবুজ ঘাস আর গরুর অন্যান্য খাদ্যের অভাব রয়েছে। সেই কারণেই মূলত দুধের উৎপাদন কিছুটা কম পরিমানে হয়েছে। তাই দুধের দাম বেড়েছে।
ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের (NDDB) হাত থেকে রাজ্যের নিয়ন্ত্রণে আসার পরেও মাদার ডেয়ারির নাম বদলানো হয়েছিল না। ২০২০ সালে রাজ্য সরকার মাদার ডেয়ারির নামের বদল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় মাদার ডেয়ারির নাম বদলে নতুন নাম 'বাংলার ডেয়ারি' দেওয়া হয়। তবে সম্প্রতি শুধুমাত্র বাংলার ডেয়ারির সাথে সাথে আমুল, মেট্রো-সহ একাধিক ব্র্যান্ডের দুধের দামও বেড়ে চলেছে। যে কারণে সমস্যায় পড়ছেনা সাধারণ মানুষেরা।












Click it and Unblock the Notifications