তৃতীয় ওয়েভ মোকাবিলা করতে প্রস্তুত কেন্দ্র, রয়েছে একাধিক পরিকল্পনা, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
তৃতীয় ওয়েভ মোকাবিলা করতে প্রস্তুত কেন্দ্র
তৃতীয় ওয়েভ আসার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তবে প্রস্তুত রয়েছে দেশ। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, সম্ভাব্য তৃতীয় ওয়েভকে পরিচালনা করতে একেবারে প্রস্তুত কেন্দ্র এবং এই কারণের জন্য ২৩,১২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শিশুদের ওপর প্রভাব পড়বে
কেন্দ্রীয় মন্ত্রী এও জানিয়েছেন যে শিশুদের যত্নের ওপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে কারণ আশঙ্কা করা হচ্ছে তৃতীয় ওয়েভ অন্যদের তুলনায় শিশুদের বেশি প্রভাবিত করতে পারে। প্রসঙ্গত, অনরাগ ঠাকুর পাঁচদিনের 'জন আশীর্বাদ যাত্রা'র জন্য তাঁর আদিবাড়ি হিমাচল প্রদেশে এসেছেন। এখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন। গত মাসে কেন্দ্রীয় মন্ত্রি পরিষদে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে এটাই তাঁর প্রথম রাজ্য সফর।

তৃতীয় কোভিড সামলাতে প্রস্তুত কেন্দ্র
যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ঠাকুর জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একদম প্রস্তুত রয়েছে সম্ভাব্য কোভিডের তৃতীয় ওয়েভকে সামলানোর জন্য। এটার সঙ্গে লড়াই করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে ২৩,১২৩ কোটি বরাদ্দ করা হয়েছে। তিনি এও জানিয়েছেন যে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে তৃতীয় ওয়েভ হয়ত অন্যদের তুলনায় শিশুদের প্রভাবিত করতে পারে তাই শিশুদের পরিষেবার ওপর বিশেষ করে জোর দেওয়া হবে। কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড টিকাকরণের জন্য ৩৫ হাজার কোটি টাকা আলাদা করে বরাদ্দ করেছে। কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন যে কোভিডের তৃতীয় ওয়েভ অন্যদের তুলনায় শিশুদের বেশি প্রভাব ফেলবে তা বিশ্বাস করার মতো খুবই কম প্রমাণ রয়েছে। যদিও বিশেষজ্ঞরা এও জানিয়েছেন যে দেশে শিশু পরিষেবা উন্নত হওয়া দরকার।

মোগীর সঙ্গে কাজ করতে পেরে ভাগ্যবান ঠাকুর
এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের কেসের সংখ্যা ৩,২৩,৫৮,৮২৯টি এবং করোনা সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ৪,৩৩,৫৮৯। ঠাকুর বলেন, যখন মহামারির দ্বিতীয় ওয়েভ দেশে আঘাত হানে, তখন কেউ জানত না যে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হবে। এখন দেশে প্রচুর অক্সিজেন সিলিন্ডার রয়েছে। অনুরাগ ঠাকুর এও জানিয়েছেন যে তিনি বলেন, তিনি ভাগ্যবান যে প্রধানমন্ত্রী মোদির মতো একজন দূরদর্শী নেতার অধীনে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি জানান যে তিনি সেই তিন-চার জনের মধ্যে একজন ছিলেন যাঁরা দেশের কোভিড পরিস্থিতি মোকাবিলায় মোদীর সঙ্গে বৈঠকে যোগ দিতেন এবং মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার সাক্ষী ছিলেন।

পাঁচদিনের জন আশীর্বাদ যাত্রা
সোলান থেকেই হিমাচল প্রদেশে পাঁচদিনের জন আশীর্বাদ যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রসঙ্গত, গত ১৬ অগাস্ট থেকে বিজেপির তরফে 'জন আশীর্বাদ যাত্রা' নামে নয়া জনসংযোগ কর্মসূচির সূচনা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন যে ৩৯ জন মন্ত্রীকে জায়গা দেওয়া হয়েছে, তারা সকলেই ২২টি রাজ্য জুড়ে হওয়া এই কর্মসূচিতে অংশ নেবেন। নতুন মন্ত্রীদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের বাড়িতে গিয়ে সমস্যার কথা জানার উদ্দেশ্যেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক মন্ত্রী ৪-৫টি জেলার কমপক্ষে ৩ থেকে ৪টি লোকসভা আসন পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে।












Click it and Unblock the Notifications