টুইটার সহ সোশ্যাল মিডিয়াকে বাগে আনতে কড়া খসড়া বিধি আনতে চলেছে কেন্দ্র

বিভিন্ন বিষয় নিয়েই বেশ কিছুদিন ধরেই টুইটারের সঙ্গে বিবাদে জড়াচ্ছে ভারত সরকার। মূলত সরকারি নির্দেশ উপেক্ষা করার অভিযোগ উঠছে টুইটারের বিরুদ্ধে। মার্কিন সংস্থার দাবি তারা বাক স্বাধীনতার অধিকার বজায় রাখতে চায় সেই জন্যই সংবাদমাধ্যম, সাংবাদিক ইত্যাদির অ্যাকাউন্ট ব্লক করতে চায় না।

টুইটার সহ সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে তৎপর কেন্দ্র

অন্যদিকে কেন্দ্রের দাবি যে টুইটারের কোনও অধিকার নেই কোন নির্দেশ কতটা তারা মানবে, সেটা ঠিক করার। আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার প্রশ্ন হলে আইটি আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারে বলে কেন্দ্রের বক্তব্য। এবার কেন্দ্র সমস্ত সোশ্যাল মিডিয়া, ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম এবং নিউজ-সম্পর্কিত ওয়েবসাইটগুলি নিয়ন্ত্রণ করতে খসড়া বিধি প্রণয়ন করছে। রিপোর্ট অনুসারে, বিধিগুলি একটি স্ব–নিয়ন্ত্রক ব্যবস্থা গঠন করবে যার মধ্যে নীতিমালার একটি কঠোর বিধি এবং নিয়মিত সম্মতি রিপোর্ট অন্তর্ভুক্ত থাকবে।

কেন্দ্র এ বিষয়টির ওপর নজরদারি করতে মুখ্য অভিযোগকারী অফিসারকে নিয়োগ করবে, যিনি ক্রমাগত ট্র‌্যাক করে চলবেন এবং আইন প্রণয়নকারী সংস্থাগুলির অভিযোগের জবাব দেবেন। এই অভিযোগের ওপর নির্ভর করে অফিসার দৈনিক রিপোর্ট জমা দেবেন। সেখানে অভিযোগ নিষ্পত্তি পদ্ধতিগত পোর্টাল এবং একটি তদারকি প্রক্রিয়া থাকবে। সরকার একটি স্ব–নিয়ন্ত্রিত পদ্ধতি চালু করবে, যা সরকার পর্যবেক্ষণ প্রক্রিয়া তৈরি করবে, যা সরকার ও সরকার কর্তৃক তৈরি বিধির সঙ্গে সমন্বয় সাধন করে চলবে। তবে এই খসড়াতে কোনও শাস্তির কথা উল্লেখ করা নেই। শুধু বলা হয়েছে, বিতর্কিত বিষয় সরিয়ে ফেলতে ৩৬ ঘণ্টা সময় দেওয়া হবে। সচিব–পদযুক্ত এক আধিকারিককে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে কমিটির কাছে সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে।

টুইটারে অ্যাকাউন্ট ব্লক করার বিষয়ের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার বিধি ও রাশ টানতে একের পর এক খসড়া তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে বিতর্কিত বিষয় রোধ করার জন্য টুইটারকে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে দেশের আইন সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।

বিতর্কিত ও উস্কানিমূলক বিষয়ের ওপর টুইটার পদক্ষেপ না নেওয়ায় তথ্য প্রযুক্তি মন্ত্রক তিরস্কার করেছে। মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন যে জাতীয় রাজধানী ও লালকেল্লাতে হওয়া সমস্যার সময় সোশ্যাল মিডিয়া কোনোভাবেই আলাদা আচরণ করতে পারে না। তিনি এও জানিয়েছেন যে, সরকার সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা ও ব্যক্তিগত অধিকারের পাশাপাশি নিরাপত্তা, সুরক্ষা ও দেশের আইন–শৃঙ্খলা নিয়ে সমভাবে উদ্বিগ্ন। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, '‌দয়া করে ভারতের সংবিধান এবং দেশের আইন অনুসরণ করুন (অন্যথায় আমরা খুব কঠোর হবো)‌।’‌

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভে দিল্লি জুড়ে তাণ্ডবের পিছনে অনেকেই সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করেছেন। সেই সূত্রে টুইটারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সরকার। বুধবার কেন্দ্রের পক্ষ থেকে মোট ১১৭৮টি টুইটার অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করার দাবি করা হয়েছে। যদিও টুইটার পাল্টা জানিয়েছে, কেন্দ্রের প্রস্তাব ভারতের সংবিধান বিরুদ্ধ। তাই সম্পূর্ণ নিষিদ্ধ করার বদলে ভারতের কয়েকটি টুইটার অ্যাকাউন্টে লাগাম পড়াবে সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+