অর্থনৈতিক মন্দা কাটাতে জিএসটি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের
অর্থনৈতিক মন্দা কাটাতে জিএসটি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের
পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কাঠামোর পুনর্নির্মাণের সিদ্ধান্ত কেন্দ্রের। এর ফলে আগামীতে সর্বনিম্ন জিএসটি ধাপ ৫ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই বিষয়ে কেন্দ্র সরকারের তরফে এদিন জিএসটি কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। ওই বৈঠকেই প্রতি মাসে বাড়তি ১০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের উদ্দেশ্যে বর্তমান সর্বনিম্ন জিএসটি কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার উপর জোর দেওয়া হয়।

৫ শতাংশ করের আওতায় আছে পোশাক, জুতো এবং খাদ্যদ্রব্যের মতো একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্য। সূত্রের খবর, কয়েক মাস থেকেই জিএসটি কাউন্সিল অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য একাধিক দৈনন্দিন ব্যবহার্য জিনিসের জিএসটি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বর্তমানে কেন্দ্রের মাসিক জিএসটি শুল্ক আদায়ের পরিমাণ ১.১৮ লক্ষ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, “ জিএসটি পরিকাঠামোর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে। এই শুল্ক কাঠামোয় এক ধাপ বৃদ্ধির অর্থ রাজ্য এবং কেন্দ্রের জন্য বর্তমানে নির্ধারিত জিএসটি শুল্ক আরও ৩ শতাংশ বাড়তে চলেছে। যদি কিছু রাজ্য যুক্তি দিচ্ছে যে এর ফলে অর্থ কর প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। কিন্তু সেই সুযোগ অনেকটাই কম।”












Click it and Unblock the Notifications