'ড্রোন জিহাদ', স্বাধীনতা দিবসের আগে রাজধানীর বুকে নাশকতার ছক, জারি হল উচ্চ সতর্কতা
'ড্রোন জিহাদ', স্বাধীনতা দিবসের আগে রাজধানীর বুকে নাশকতার ছক, জারি হল উচ্চ সতর্কতা
স্বাধীনতা দিবসে দিল্লিতে ড্রোন দিয়ে হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনই খবর জানিয়েছে গোয়েন্দারা। তার জেরে আগে থেকেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। ইতিমধ্যেই পুলিশকে ড্রোন জিহাদ নিয়ে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছিল জঙ্গিরা।

স্বাধীনতা দিবসে হামলার ছক
ফের স্বাধীনতা দিবসকে টার্গেট করেছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর স্বাধীনতা দিবসের আগেই দিল্লিতে হামলা চালাতে পারে জঙ্গিরা। গোয়েন্দারা জানতে পেরছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ড্রোন জিহাদের পরিকল্পনা নিয়েছে। স্বাধীনতা দিবসের আগে ৫ অগস্ট রয়েছে। সেদিনই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করেছিল মোদী সরকার। তার বদলা নিতেই ড্রোন জিহাদের ছক কষছে জঙ্গিরা।

দিল্লি পুলিশের সতর্কতা
গোয়েন্দাদের সতর্কতা পাওয়ার পরেই দিল্লি পুলিশ তৎপর হয়ে উঠেছে। জঙ্গিদের নতুন অস্ত্র ড্রোন কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুলিশকে। কারণ নিরাপত্তার কড়াকড়িতে এখন ড্রোনকেই হামলা চালানোর উপযুক্ত মাধ্যম হিসেবে বেছে নিয়েছে জঙ্গিরা।

জম্মু বিমানবন্দরে হামলা
জম্মু বিমানবন্দরে গত ২৭ জুন ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। অপ্রত্যাশিত ছিল সেই হামলা। দুটি ড্রোনের ব্যবহার করেছিল জঙ্গিরা। এনআইএ তদন্তকারীরা জানতে পেরেছেন, জম্মু বিমানবন্দরে একাধিক ড্রোনের ব্যবহার করা হয়েছিল। একটি ড্রোন দিয়ে ছাদ ফুটো করা হয়েছিল। এবং দ্বিতীয় ড্রোনটি দিয়ে জম্মু বিমানবন্দরে বিস্ফোরক ঢালা হয়েছিল। লস্কর-ই-তৈবার জঙ্গিদের হাত ছিল বলে জানতে পেরেছে এনআইএ তদন্তকারীরা।

ড্রোন মোকাবিলায় পদক্ষেপ
জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী ড্রোন নিয়ে বিশেষ নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। এই নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। যত্রতত্র ড্রোনের গতিবিধি নজরে রাখতে বিশেষ জোন ভিত্তিক নির্দেশিকা জারি করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications