দক্ষিণ কাশ্মীরের এক বাড়িতে জঙ্গিদের গা ঢাকার খবরে তোলপাড়! রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে নিকেশ ৩

দক্ষিণ কাশ্মীরের একটি বাড়ির ভিতরে রয়েছে ৩ জঙ্গি। আর তাদেরই পাকড়াও করতে বিশাল বাহিনী নিয়ে সম্মুখ সমরে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এদিন ভোর ৬ টা থেকে শুরু হয়েছে দুই পক্ষের গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ওই বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা ৩ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী।

 কোথায় চলছে লড়াই?

কোথায় চলছে লড়াই?

দক্ষিণ কাশ্মীরের পাজালপুরা সেক্টরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। এদিন গোপন সূত্রে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনার সিআরপিএফ জওয়ানরা।

 বাড়ির মধ্যে ৩ জঙ্গি লুকিয়ে

বাড়ির মধ্যে ৩ জঙ্গি লুকিয়ে

সূত্রের খবর, অনন্তনাগের মফঃস্বল অঞ্চলে এই এনকাউন্টার চলেছে। নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল যে একটি বাড়ির ঘরের মধ্যে ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে ছিল। আর সেই খবর পেতেই এলাকায় তল্লাশি অভিযানে নেমে পড়ে নিরাপত্তা বাহিনী।

 কাশ্মীর ও জঙ্গি কার্যকলাপ

কাশ্মীর ও জঙ্গি কার্যকলাপ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই উপত্যকা জুড়ে বিচ্ছিন্নতাবাদী মনোভাব আরও উস্কে দিতে তৎপরতা বাড়িয়েছে পাকিস্তানি জঙ্গি শিবির। সেদেশের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এমন প্রেক্ষাপটে কাশ্মীরে যে জঙ্গি নাশকতা বাড়বে, তার আগাম খবর নিরাপত্তা বাহিনীর কাছে তুলে ধরেছিল গোয়েন্দা রিপোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+