কাশ্মীরে চেকপোস্ট ভয়াবহ জঙ্গি হামলা! নিকেশ ২, শহিদ ১ জওয়ান

রুদ্ধশ্বাস জঙ্গি হামলায় এদিন ফের একবার রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীর। সেখানের পরিম পোরা এলাকায় জঙ্গিরা একটি চেক পোস্ট লক্ষ্য করে চরম গুলি চালায়। আর সেখানেই মুহূর্তে গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়েন এক জওয়ান। মুহূর্তে ২ জঙ্গিকে নিকেশ করে সেনা।

শ্রীনগরে চেকপোস্ট ভয়াবহ জঙ্গি হামলা! নিকেশ ২, শহিদ ১ জওয়ান

প্রসঙ্গত, গত মাসেই ২৬ জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপটে শ্রীনগর থেকে বেশ কিছু তথ্য উঠে আসে। জানা যায়, কাশ্মীরের বুকেই একাধিক জায়গায় গোপনে হামলার ছক কষতে শুরু করে কয়েকজন জঙ্গি। তাদেরল ধরপাকড়ের সময়ও বেশ কিছু এনকাউন্টার হয়। এরপর জম্মুতেও নিরাপত্তা রক্ষীদের তল্লাশির সময় হামলা চালায় জঙ্গিরা। আর সেই ঘটনার পর আজ আবারও নতুন করে গুলিবর্ষণের ঘটনা উঠে আসে।

জানা গিয়েছে, এদিনের পরিমপোরায় যে ঘটনা ঘটেছে , সেখানে জঙ্গিদের কাছ থেকে বহু পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাশ্মীর থেকে দুই জঙ্গির সঙ্গে গ্রেফতার হন উপত্যকার পুলিশকর্তা দবিন্দর সিং। সেই ঘটনার পর সন্ত্রাস নিয়ে তল্লাশির গতিবিধি বাড়িয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+