স্বাধীনতা দিবসের আগেই কি বড় নাশকতার ছক? ফের জম্মুর আকাশে দেখা মিলল সন্দেহজনক ড্রোনের
স্বাধীনতা দিবসের আগেই কি বড় নাশকতার ছক? ফের জম্মুর আকাশে দেখা মিলল সন্দেহজনক ড্রোনের
স্বাধীনতা দিবসের আগে বার বার ড্রোন হামলায় কেঁপে উঠছে উপত্যকা। কয়েকদিন আগেই জম্মু এয়ারফোর্স স্টেশন চত্বরে জোড়া বিস্ফোরণের খবর সামনে আসে। ড্রোন হানায় কেঁপে ওঠে বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়া। এবার ফের জম্মুর আকাশে দেখা মিলল সন্দেহজনক ড্রোনের। আর তারপরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভূস্বর্গে।

সূত্রের খবর, বুধবার জম্মুর সাতওয়ারি এলাকায় দেখা মেলে ড্রোনের। সীমান্ত পার করেই ড্রোনটি ভারতে প্রবেশ করেছিল বলে অনুমান সেনা কর্তাদের। মূলত নজরদারির জন্য এই ধরনের ড্রোনের ব্যবহার হয় বলেও তারা জানিয়েছেন। এদিকে এই মাসেই কিছু দিন আগেই সেনা প্রধান বিপিন রাওয়াতের সফরের মধ্যেই ড্রোন আতঙ্ক ছড়ায় উপত্যকায়। যা নিয়েও বিস্তর জলঘোলা হয় উপত্যকায়।
এমনকী জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণের পিছনে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার হাত রয়েছে বলে আগেই জানিয়েছে কাশ্মীর পুলিশ। কারণ অতীতে তারাই একাধিকবার এই ধরণের প্রযুক্তির ব্যবহার করে একাধিক জায়গায় হামালা চালিয়েছে। আর এই রেকর্ড ঘেঁঠেই পুলিশের অনুমান আরও বদ্ধমূল হয়েছে। তবে সাতওয়ারি এলাকার এই ড্রোনটিও তাদের পাঠানো কিনা সেই বিষয়ে এথনও নিশ্চিত ভাবে কিছু ডানা যায়নি।
অন্যদিকে গোয়েন্দের আরও অনুমান, এই সমস্ত সমস্ত চক্রান্তের পিছনে জঙ্গি সংগঠনগুলিকে সরাসরি মদত দিচ্ছে পাক সরকার। ড্রোন হামলায় 'নন স্টেট অ্যাক্টর’ অর্থাৎ জঙ্গি সংগঠনগুলিকে পাক অর্ডান্স ফ্যাক্টরি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সাহায্য করছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে আসন্ন স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে গোটা দেশেই নিরাপত্তার কড়াকড়ি কয়েকগুণ বাড়ানো হয়েছে। অন্যদিকে গোয়েন্দা ইনপুট থেকে জঙ্গি নাশকতার পূর্বাভাস পেয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকেও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications