উৎসবের মরশুমে ভারতে বড় হামলার ছক আল কায়েদা, আইএস জঙ্গিদের
উৎসবের মরশুমে ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা। বিশেষ করে ভারতে বসবাসকরী ইজরায়েলি এবং ইহুদিদের টার্গেট করেই হামলা করা হবে বলে জানতে পেরেছে গোয়েন্দারা।
উৎসবের মরশুমে ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা। বিশেষ করে ভারতে বসবাসকরী ইজরায়েলি এবং ইহুদিদের টার্গেট করেই হামলা করা হবে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। সঙ্গে সঙ্গে সতর্ক করা হয়েছে মুম্বই, গোয়া সহ ইজরায়েলি এবং ইহুদি বসবাসকারী শহরের প্রশাসনকে।

গোয়েন্দারা জানিয়েছেন সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে শুরু হচ্ছে এই ইজরায়েলি এবং ইহুদিদের একাধিক অনুষ্ঠান। সেই সুযোগেই নাশকতা চালিয়ে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনায় রয়েছে আল কায়গা এবং আইএস সমর্থিত জঙ্গি সংগঠনগুলি।
২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ইহুদিদের নবর্ষের অনুষ্ঠান থাকে। তার পরে ৮ এবং ৯ অক্টোবর থাকে ইহুদিদের পবিত্রতম দিন। ২২ এবং ২৩ অক্টোবর তাঁরা সুক্কোট উৎসব পালন করে থাকে। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসেও সেই খবর পৌঁছে দিয়েছেন গোয়েন্দারা। মূলত ইজরায়েলিদের আনাগোনা যেসব স্কুল এবং হোটেলে বেশি সেখানেই হামলা চালানোর ছক কষছে তারা।
সূত্রের খবর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে ইজরায়েল ভারতের সমর্থন জানানোর পর থেকেউ ভারতে বসবাসকারী ইজরায়েলীদের টার্গেট করেছে জঙ্গিরা। ইহুদিদের উৎসবের মরশুমে বহু ইজরায়েলি ভারতে আসেন। সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে জঙ্গিরা। রাজধানী দিল্লি সহ ভারতের একাধিক শহরে যেখানে ইহুদিদের স্কুল, রেস্তোরাঁ, হোটেল রয়েছে সেখানে হামলা চালানোর পরিকল্পনা করেছে তারা। দিল্লি চাবাদ হাউসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইহুদি এবং ইজরায়েলিদের আনাগোনা বেশি এমন এলাকার পুুলিস প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ইজরায়েলিজের গিতিবিধির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications