ইজরায়েল-ইরানের মধ্যে উত্তেজনা! কয়েকদিনের জন্য তেল আবিবের বিমান স্থগিত করল এয়ার ইন্ডিয়া

ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা। যে কারণে ইজরায়েলের তেল আবিব থেকে দেশে চলাচলকারী সব বিমানের যাত্রা কয়েকদিনের জন্য স্থগিত রাখল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট অপারেশন আট অগাস্ট পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কিছু অংশে চলমান পরিস্থিতির কারণে আগামী আট অগাস্ট, ২০২৪ পর্যন্ত বিমান যাত্রা স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হচ্ছে বলেও জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে।

Air India

বিমান সংস্থার তরফে বলা হয়েছে, তারা ক্রমাগত পরিস্থিতির দিকে নজর রাখছেন। যাত্রীদের এই সময়ের মধ্যে তেল আবিব থেকে ভ্রমণের জন্য নিশ্চিত বুকিং দিতে সহায়তা করা হচ্ছে। এব্যাপারে পুনর্নির্ধারণ ও বাতিলের চার্জও এককালীন মকুব করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া বলেছে, অতিথি এবং ক্রুদের নিরাপত্তা প্রধান অগ্রাধিকার। আরও তথ্যের জন্য দেওয়া একাধিক নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রসঙ্গত এয়ার ইন্ডিয়া প্রতি সপ্তাহে দিল্লি থেকে তেল আবিবের মধ্যে চারটি ফ্লাইট চালায়।

বিমান সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া পয়লা অগাস্ট দিল্লি থেকে তেল আবিব AI140 এবং তেল আবিব থেকে দিল্লি AI139 ফ্লাইট বাতিল করেছে। সঙ্গে বলা হয়েছে, যেসব যাত্রী এই দুই ফ্লাইটে ভ্রমণের জন্য বুকিং নিশ্চিত করেছিলেন, তাঁদের পুননির্ধারণ ও বাতিলের চার্জ এককালীন মকুব করা হয়েছে। এই অসুবিধার জন্য তারা দুঃখিত বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

গত বছরের অক্টোবরে ইজরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্য প্রাচ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এখনও পর্যন্ত এই যুদ্ধে ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে বোমা বিস্ফোরণে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু হলে উত্তেজনা বাড়ে। ইরান ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইজরায়েলকে দায়ী করেছে। দেশের ধর্মীয় প্রধান আয়াতুল্লা আলি খেমেইনিও সরাসরি ইজরায়েলের ওপরে হামলার আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+