২০১৯ উপনির্বাচনের ফল : তেলাঙ্গানায় কংগ্রেসের জেতা আসন ছিনিয়ে নেওয়ার পথে টিআরএস

তেলাঙ্গানায় কংগ্রেসের জেতা আসন ছিনিয়ে নেওয়ার পথে টিআরএস

১৮ রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনের মধ্যে অন্যতম ছিল তেলাঙ্গানা। এই রাজ্যে একটি মাত্র আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলেও রাজ্যের ক্ষমতাসীন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমীতির কাছে তা ছিল সম্মান রক্ষার লড়াই। রাজ্যের হুজুরনগর কেন্দ্রে সেই সম্মান বাঁচাতে সক্ষম টিআরএস। এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন সাইদি রেড্ডি শানামপুড়ি।

তেলাঙ্গানায় কংগ্রেসের জেতা আসন ছিনিয়ে নেওয়ার পথে টিআরএস

চলতি বছরে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে রাজ্যে আধিপত্য বজায় রাখলেও বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল টিআরএস। রাজ্যে একটি মাত্র বিধায়ক থাকা বিজেপি-র ঝুলিতে চারটি লোকসভা আসন আসে। সেখানে টিআরএস পায় মাত্রা ৯টি আসন। সেই ধাক্কা সামলে উঠতে এই একটি আসনেই সমস্ত শক্তি ঢেলে দেন চন্দ্রশেখর রাও। আর তাতে ফলও পেল টিআরএস। কংগ্রেসের থেকে হুজুরনগর কেন্দ্রেটি ছিনিয়ে নেওয়ার পথে টিআরএস।

এদিকে ক্রমশই তেলাঙ্গানা থেকে হারিয়ে যাচ্ছে কংগ্রেস। তেলাঙ্গানার নালগোন্ডা লোকসভা কেন্দ্রের অন্তর্গত হুজুরনগর বিধানসভা কেন্দ্রটি এর আগে কংগ্রেসের দখলে ছিল। এমন কী দেশব্যপি খারাপ ফলের মাঝেও নালগোন্ডা লোকসভা কেন্দ্রটি ধরে রেখেছিল কংগ্রেস। তবে এই উপনির্বাচনে কংগ্রেস তাদের জেতা আসটিও খোয়াতে বসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+