তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত ৬০০ জন, আতঙ্ক চেন্নাই জুড়ে
দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত বাড়ল ৬০০ জন। এবং সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা সেরাজ্যে পৌঁছে গেল ছয় হাজারে। এখনও পর্যন্ত তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৪০ জনের। এবং রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ১৬০৫ জন।

এদিন নতুন করে যে ৬০০ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে তার মধ্যে ৩৯৯ জন রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বাসিন্দা। চেন্নাইয়ের কোয়েম্বেদু মার্কেট এলাকাতেই ১৫৮৯ জন সংক্রমিত হয়েছেন।
এরপরে ওই বাজার বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে অনেকে বিভিন্ন জেলায় নিজেদের বাড়িতে ফিরে যান। চেন্নাই, পেরাম্বালুর, ভিল্লুপুরম, কুড্ডালোরের মতো জেলা এই কোয়েম্বেদু বাজারের কারণে বিশেষ ভাবে করোনার গ্রাসে পড়েছে।
তামিলনাড়ুতে মোট ৬ হাজার আক্রান্তের মধ্যে চেন্নাইয়ে তিন হাজারের বেশি লোক আক্রান্ত। এছাড়াও কুড্ডালোর, তিরুভাল্লুর, আরিয়ালুর, ভিল্লুপুরম, ছেঙ্গলপত্তু, কোয়েম্বাটুর, মাদুরাই, তিরুপুর ইত্যাদি জেলায় আক্রান্তের সংখ্যা শতাধিক।












Click it and Unblock the Notifications