একুশের ভোটের আগে 'গোখরো' সংলাপ ভাইরাল হওয়ার পর হেভিওয়েটের 'সাপ, টিকটিকি' মন্তব্য খবরে
একুশের ভোটের আগে 'গোখরো' সংলাপ ভাইরাল হওয়ার পর হেভিওয়েটের 'সাপ, টিকটিকি' মন্তব্য খবরে
একুশের ভোটের আগে রীতিমতো চড়ছে পারদ। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই পারদ চড়েনি, তামিলনাড়ু বুকেও ২০২১ নির্বাচনের প্রবল পারদ চড়েছে। তামিলরাজ্যে ডিএমকের স্টালিন বনাম পালানিস্বামী সংঘাত চরমে উঠেছে এক মন্তব্য়কে ঘিরে।

পালানিস্বামী বনাম স্ট্যালিন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী সম্পর্কে বহু মাস ধরে একের পর এক মন্তব্য করে যাচ্ছিলেন। ডিএমকে প্রধান স্ট্যালিন ও তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন যে তাঁর, ই পালানিস্বামী মাটিতে ঘসটে ঘসটে শশীকলার পায়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এই বক্তব্য গত ৫ মাস ধরে শুনে এসেছেন বিজেপির শরিক এআইএডিএমকের নেতা ই কে পালানিস্বামী। এরপর তিনি দিলেন জবাব।

স্ট্যালিনকে খোঁচা
' উনি খুবই বিরক্ত, কারণ তিনি স্বপ্ন দেখছেন। তিনি ভেবেছিলেন আম্মা (জয়ললিতার) মৃতঅযুর পর পার্টি ভেঙে যাবে। উনি ভাবতে পারেননি যে একজন কৃষক রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।' এমন ভাষাতেই স্ট্যালিনকে আক্রমণ করেন পালানিস্বামী।

'আমি কি টিকটিকি?'
'আমি কি টিকটিকি নাকি সাপ? আমার কি পা নেই? বিরোধী দলের নেতা হয়ে এই টুকুও জানা নেই, যে কীভাবে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হয়?' ঠিক এমন বক্তব্য রাখেন তামিলনাটড়ুর মুখ্যমম্ত্রী পালানিস্বামী।

মিঠুন চক্রবর্তীর সংলাপ
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ব্রিগেডের ময়দানে মিঠুন চক্রবর্তী বলেছিলেন ' আমি জলঢোরাও নই, বেলেবোরা নই, আমি জাত কোবরা গোখরো, এক ছোবলেই ছবি'। বিজেপির সভায় এই সংলাপ যখন মিঠুন বলেন তা মুহূর্তে ভাইরাল হয়। এরপর তা নিয়ে মিম শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে, সেই 'গোখরো' সংলাপ ভাইরাল হওয়ার পর নির্বাচনী পারদ চড়ল পালানিস্বামীর 'টিকটিকি' মন্তব্য ঘিরে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications