তাবরেজ গণপিটুনি মামলায় খুনের অভিযোগ ফিরল অভিযুক্তদের বিরুদ্ধে
ঝাড়খণ্ডে গণপিটুনির শিকার হয়ে প্রয়াত হওয়া তাবরেজ আনসারির খুনে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ ফের ফিরিয়ে আনা হল।
ঝাড়খণ্ডে গণপিটুনির শিকার হয়ে প্রয়াত হওয়া তাবরেজ আনসারির খুনে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ ফের ফিরিয়ে আনা হল। সরাইকেলা-খারসাওয়ান জেলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে ফের একবার অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২ ধারা যোগ করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে নেওয়া হয়েছিল।

পরে নতুন করে মেডিক্যাল রিপোর্ট আসায় তাতে জানা গিয়েছে, গণপিটুনির কারণেই তাবরেজের মৃত্যু হয়েছে। সেই কারণেই তার হার্টফেল করেছিল।
सरायकेला-खरसावाँ जिला मॉब लिंचिंग कांड में सरायकेला पुलिस द्वारा अग्रतर अनुसंधान में संकलित साक्ष्य के आधार पर 302 भा०द०वि० के तहत पूरक आरोप-पत्र समर्पित। pic.twitter.com/IAoCeKkktN
— Jharkhand Police (@JharkhandPolice) September 18, 2019
আটদিন আগে তাবরেজের খুনে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে নেওয়া হয়। তাবরেজকে পোলের মধ্যে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছিল। তাকে জয় শ্রীরাম, জয় হনুমান বলতে বলা হয়। অভিযোগ ছিল তাবরেজ চুরি করেছে।
গণপিটুনিতে আক্রান্ত তাবরেজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা ওই অবস্থাতেই তাকে ফিট সার্টিফিকেট লিখে দেন। পুলিশ হেফাজতে নিয়ে গেলে কয়েকদিন পরে ফের অসুস্থা তাবরেজকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনাতেই ১৩ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ ঝাড়খণ্ড পুলিশ তুলে নিয়েছিল। তবে ফের খুনের অভিযোগ দেওয়া হয়েছে। এই ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। কারণ দ্বিতীয় মেডিক্যাল রিপোর্টে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক ও মাথায় গুরুতর আঘাত বলে ব্যাখ্যা করা হয়েছে।












Click it and Unblock the Notifications