শুভেন্দুকে চ্যালেঞ্জে ফেলে দিতে পারেন মরুরাজ্যের এক কংগ্রেস হেভিওয়েট! বিজেপির শরিকের কেন এমন বার্তা
শুভেন্দুকে চ্যালেঞ্জে ফেলে দিতে পারেন মরুরাজ্য়ের কংগ্রেস হেভিওয়েট! বিজেপির শরিকের কেন এমন বার্তা
বাংলার রাজনীতিতে ইতিমধ্যেই 'ম্যান এফ দ্য মোমেন্ট' শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে বাংলার রাজনীতির দোলাচলের হাওয়া পৌঁছেছে জাতীয় রাজনীতির আঙিনাতেও। আর এই শুভেন্দুকে নিয়েই জাতীয় রাজনীতির আরও এক নাম রামদাস অথওয়ালে মুখ খুলেছেন। বিজেপির শরিক দলের এই নেতার বক্তব্য ঘিরে কোন কোন তথ্য উঠতে শুরু করেছে দেখা যাক।

২০২১ এ বিজেপির সরকার
কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএতে বিজেপির শরিকদলের নেতা রামদাস অথওয়ালে এদিন বাংলার ভোটযুদ্ধ নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান অমিত শাহের সদ্য বাংলা সফরে পর এটা স্পষ্ট যে আগামী ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসছে।

বাংলা বাদে কোন রাজ্যে নজর বিজেপির?
এদিকে, রাজস্থানে কংগ্রেসের অন্দরের অন্তর্কলহও বাংলায় তৃণমূলের মতোই পরিস্থিতি তৈরি করছে। সেদিকে তাকিয়ে রাজস্থানে সচিন পাইলট আর অশোক গেহলোটের সংঘাত সেখানের সরকারে ফাট ল ধরাতে পারে বলে দাবি রামদাস অথওয়ালের।

শুভেন্দুকে চ্যালেঞ্জ ফেলে দিতে পারেন মরুরাজ্যের নেতা!
এদিন রামদাস অথওয়ালে দাবি করেন, যে সংখ্যক নেতা নিয়ে তৃণমূল থেকে নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন, তার চেয়েও বেশি সংখ্যক নেতা কংগ্রেস থেকে নিয়ে বেরিয়ে আসতে পারেন মরুরাজ্যের কংগ্রেস নেতা সচিন পাইলট। আর এই মর্মেই সচিন একাই শুভেন্দুকে চ্যালেঞ্জে ফেলে দিতে পারেন।

২৯৪ এর লড়াই ও শুভেন্দু ঝড়
প্রায় ২৩ জন নেতাকে সঙ্গে নিয়ে বিজেপিতে শাহী যোগদান করেন শুভেন্দু অধিকারী। এবার তাঁকে নিয়ে বিজেপি দিল্লিতে আলাদ বৈঠকের দিকে এগোচ্ছে বলে সূত্রের খবর। যে বৈঠকে থাকতে পারেন স্বয়ং মোদী। এমন এক পরিস্থিতিতে শুভেন্দু ঝড়কে কাজে লাগিয়ে বিজেপি বাংলার বুকে কতদূর এগোতে পারে , সেদিকে নজর সকলের। অন্যদিকে, প্রশান্ত কিশোর এদিন সাফ জানান, দুই অঙ্কের সংখ্যাতেও বিজেপি আসন পাবে না।












Click it and Unblock the Notifications