সুশান্ত মামলা: আটক রিয়ার ভাই! মাদক তদন্ত ঘিরে ফাঁস কষছে এনসিবি

নারকোটিস কন্ট্রোল ব্যুরো এবার সুশান্ত মামলায় ক্রমেই ফাঁস পোক্ত করতে শুরু করেছে। এদিন সাত সকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে তারা তল্লাশিতে যায়। শুধু তাই নয় সুশান্তের ম্যানেজার স্যামুয়েলের বাড়িতেও তারা যায়। এরপরই রিয়ার ভাইকে তারা আটক করেছে বলে জানা যাচ্ছে।

সুশান্ত মামলা: আটক রিয়ার ভাই! মাদক তদন্ত ঘিরে ফাঁস কষছে এনসিবি

এদিন ভোর সাড়ে ৬ টার সময় রিয়ার বাড়িতে তল্লাশিতে যায় নারকোটিকস ব্যুরো। এর আগে মুম্বইয়ের আদালত মাদক পাচারকারী জইদ ভিলাতারাকে ৭ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপরই শুরু হয়েছে এনসিবির ধর পাাকড়। উল্লেখ্য, সিবিআই সুশান্ত মামলা হাতে নিতেই আস্তে আস্তে উঠে আসে মাদক পাচারের তত্ত্ব। তারপরই মাদক সম্পর্কে রিয়ার সঙ্গে সুশান্তের যোগ নিয়ে চলেছে তদন্ত। ময়দানে নামে নারকোটিকস ব্যুরো।

এদিকে,সুশান্তের ম্যানেজার স্যামুয়েলকেও মাদক ঘিরে নজরে রেখেছে নারকোটিস দফতর। এদিকে , জানা যাচ্ছে মাদক আনা সরবরাহ নিয়ে রিয়ার ভাই শৌভিককে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিকস দফতর। এনসিবি সূত্রের খবর শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই তারা রিয়ার ভাইকে নিয়ে গিয়েছে নিজের দফতরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+