Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহামারীর কারণে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে উপভোক্তাদের আচরণে, বলছে সমীক্ষা

মহামারীর কারণে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে উপভোক্তাদের আচরণে, বলছে সমীক্ষা

দীর্ঘ দুমাস লকডাউনের পর, আনলক-১-র হাত ধরে দফায় ধাপে ধাপে খুলছে বিভিন্ন দোকানপাট। এমতাবস্থায় বুধবার প্রকাশিত একটি সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে, ভারতের ৬০ শতাংশও গ্রাহকেরই মহামারীর কারণে কেনাকাটার সময় আচরণগত কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। আর্নস্ট অ্যান্ড ইয়ং গ্লোবালের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে।

আচরণের ভিত্তিতে গ্রাহকদের শ্রেণীভাগ

আচরণের ভিত্তিতে গ্রাহকদের শ্রেণীভাগ

লকডাউন খুলতেই দোকানে কেনাবেচা শুরু হলেও গ্রাহকদের আচরণে বেশ খানিকটা বদল দেখা গেছে। এই সমীক্ষায়, ক্রেতাদের আচরণের ভিত্তিতে তাদের মোট ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। দেখা যাচ্ছে, এখনও বেলাগাম খরচ করছেন প্রায় ৩৭% মানুষ, হিসেব করে খরচ করছেন ২৯%, খরচের পরিমাণ কমিয়েছেন ১৯%, সতর্কতার সাথে খরচ করছেন ১১% এবং আগের মত স্বাভাবিক অবস্থাতেই রয়েছেন মাত্র ২% উপভোক্তা।

 প্রতিটি বিভাগের উপভোক্তাদের খরচ ধরণ কেমন ?

প্রতিটি বিভাগের উপভোক্তাদের খরচ ধরণ কেমন ?

প্রথম বিভাগের বেহিসাবি গ্রাহকদের পর্যাপ্ত সঞ্চিত অর্থ থাকায় তারা পরবর্তীতে খরচের পরিমাণ আরও বাড়াবেন বলে আশা করা যায়। দীর্ঘদিন লকডাউনের জেরে কাজ না থাকায় হিসেবি উপভোক্তারা খরচের পরিমাণ আরও কমানোর চেষ্টা করবেন ধারণা বিশেষজ্ঞদের। সমীক্ষায় আরও বলা হয়েছে, তৃতীয় বিভাগের উপভোক্তারা ব্যয়ের ক্ষেত্রে আরও অনেক সাবধানী পদক্ষেপ নেবেন। পাশাপাশি চতুর্থ বিভাগের অমিতব্যয়ী ব্যক্তিদের নির্দিষ্ট প্রয়োজনীয় পণ্যের জন্য এখন পর্যাপ্ত অর্থ প্রদানের সক্ষমতা রয়েছে। অন্যদিকে শেষ বিভাগের উপভোক্তাদের মহামারীর জেরে ব্যয়ে বিশেষ পরিবর্তন হয়নি বলেই জানা যাচ্ছে।

বিক্রেতা ও অন্যান্য বাণিজ্য সংস্থাগুলিকে গ্রাহকদের সুরক্ষা প্রদান করতে হবে

বিক্রেতা ও অন্যান্য বাণিজ্য সংস্থাগুলিকে গ্রাহকদের সুরক্ষা প্রদান করতে হবে

এই অবস্থায় ভারতের ছোট-বড় প্রতিটি সংস্থাকেই আরও বেশি গ্রাহক নতুন কিছু পন্থা অবলম্বন করতে হবে বলেই মনে করছেন সকলে। জনৈক পণ্য ও খুচরা ও অংশীদারি ব্যবসায়ী পিনাকিরঞ্জন মিশ্রের মতে, এই পরিস্থিতিতে প্রতিটি বিক্রেতা ও বাণিজ্যিক সংস্থা গুলিকে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রতিটি শপিং কমপ্লেক্সে ক্রেতাদের আরও সুরক্ষা প্রদান করতে হবে, ব্র্যান্ড ইমেজ বজায় রাখতে হবে, ই-কমার্স সংস্থা গুলির সাথে সম্পর্ক বাড়াতে হবে বলে মনে করেন তিনি।

শহরাঞ্চলের গ্রাহকদের উপরেই চলে সমীক্ষা

শহরাঞ্চলের গ্রাহকদের উপরেই চলে সমীক্ষা

১০৪৬ জন ভারতীয় উপভোক্তার উপর এই গোটা সমীক্ষাটি চালানোর পর এই তথ্য গুলি উঠে এসেছে বলে জানা যাচ্ছে। সমীক্ষাটি চালানো হয়েছে মূলত শহরাঞ্চলের ক্রেতাদের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে। সমীক্ষার প্রশ্নাবলীতে তাদের বর্তমান আচরণ,পূর্ব অনুভূতি এবং এই সংক্রান্ত অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত ছিল খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+