আসছে তৃতীয় ঢেউ! করোনা মোকবিলায় অতীত অভিজ্ঞাতা থেকে শিক্ষা নিন, ফের 'সুপ্রিম' নির্দেশ কেন্দ্রকে

করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা, কেন্দ্রকে সতর্ক করল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা! অক্সিজেন ও ভ্যাকসিনের বণ্টন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে নানা রাজ্য। সম্প্রতি দিল্লিতে অক্সিজেন সরবরাহের বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন কেন্দ্রকে সতর্ক করল দেশের সর্বোচ্চ আদালত। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সরবরাহের ব্লু-প্রিন্ট ছকে অক্সিজেন মজুত ক্ষমতা যে বাড়াতে হবে কেন্দ্রকে, সেরকমই স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

জনগণের 'আতঙ্ক' কাটানোর দাওয়াই

জনগণের 'আতঙ্ক' কাটানোর দাওয়াই

বর্তমানে করোনা ত্রাসে রীতিমত আতঙ্কিত নাগরিকরা। ফলত তৃতীয় ঢেউ আসার আগে যাতে নাগরিকরা সন্ত্রস্ত না থাকেন, তার জন্য পর্যাপ্ত অক্সিজেন মজুত ও 'প্যান-ইন্ডিয়া' ভিত্তিতে অক্সিজেনের হিসাব পুনর্মূল্যায়ন করার উপর জোর দিল সর্বোচ্চ আদালত। অক্সিজেন বণ্টনব্যবস্থার যে সার্বিক খোলনলচে বদলে ফেলা দরকার, সেরকম 'সুপ্রিম' ইঙ্গিতই পেয়েছে কেন্দ্র। এমনকী করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকে তৃতীয় ঢেউকে আরও মারাত্মক হতে পারে ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই কথা জোর দিয়েই শিশুদের সুরক্ষার ব্যাপারেও এদিন সওয়াল করে শীর্ষ আদালত।

 ভুল করলেই দায়ী থাকবে কেন্দ্র!

ভুল করলেই দায়ী থাকবে কেন্দ্র!

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার প্রশ্নে বেশ কড়াভাবেই কেন্দ্রকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। করোনার আগামী জোয়ারে যে শিশুরা বহুল সংখ্যায় আক্রান্ত হতে পারে এবং সেই পরিস্থিতি সামলাতে নিট পরীক্ষার্থীদেরও স্বাস্থ্যকাঠামোয় যুক্ত করা দরকার, তেমনই মত সুপ্রিম কোর্টের। পাশাপাশি কৌশল তৈরির ক্ষেত্রে কোনোরকম ভুল হলে যে দায়ী থাকবে কেন্দ্র, সে কথাও কড়াভাবে জানিয়েছে আদালত।

 অক্সিজেন বঞ্চনায় দিল্লি, মামলা দায়ের হাইকোর্টে

অক্সিজেন বঞ্চনায় দিল্লি, মামলা দায়ের হাইকোর্টে

অক্সিজেন বণ্টনের ক্ষেত্রে ইতিপূর্বে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে। ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহের প্রশ্নে কেন্দ্রকে আলোকপাত করার নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এরপরেই কেন্দ্রের বিবৃতি, "দিল্লি সরকার ৭০০ মেট্রিক টন অক্সিজেন চেয়ে পাঠালেও তাদের মোট ৭৩০ মেট্রিক টন অক্সিজেন পাঠানো হয়েছে।"

কোভিড নিরীক্ষণে হাইকোর্টের পাশে সুপ্রিম কোর্ট

কোভিড নিরীক্ষণে হাইকোর্টের পাশে সুপ্রিম কোর্ট

অক্সিজেনের প্রশ্নে এদিন সুপ্রিম কোর্টে বিচারক ডি ওয়াই চন্দ্রচূড় এবং এম আর শাহের ডিভিশন বেঞ্চে কেন্দ্রের তরফে জবাবদিহি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। গত ৪ই মে রাজধানীর ৫৬টি হাসপাতালে সমীক্ষা করে দেখা গিয়েছে তাদের কাছে রয়েছে পর্যাপ্ত তরল মেডিক্যাল অক্সিজেন, এমনই তথ্য জানান তুষার মেহতা। অন্যদিকে কোভিড পরিস্থিতি নিরীক্ষণের বিষয়ে হাইকোর্টের কাজে যে হস্তক্ষেপ করবে না সর্বোচ্চ আদালত, বুধবার সে বিষয়ও স্পষ্ট করে ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+