সুপ্রিম কোর্টে স্থগিত রায়দান, মামলা সরল অন্য বেঞ্চে, কিছুটা স্বস্তিতে আইনজীবী প্রশান্ত ভূষণ
সুপ্রিম কোর্টে স্থগিত রায়দান, মামলা সরল অন্য বেঞ্চে, কিছুটা স্বস্তিতে আইনজীবী প্রশান্ত ভূষণ
আপাতত রেহাই। আইনজীবী প্রশান্ত ভূষণের মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। যদিও প্রশান্তের আচরণে একেবারেই সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। মঙ্গলবার আবারও প্রশান্ত ভূষণকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছিলেন বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ। কিন্ত তিনি ক্ষমা চাইতে রাজি হননি।

সাজা ঘোষণা স্থগিত
আইনজীবী প্রশান ভূষণের আদাবত অবমাননার রায়ের সাজা ঘোষণা স্থগিত রাখল শীর্ষ আদাতল। তবে তাঁর আচরণে যে আদালত সন্তুষ্ট নয় সেকথা জানিয়ে দিয়েছে। একজন বর্ষীয়ান আইনজীবীর এই ব্যবহার মানা যায় না। বলে পাল্টা প্রশান্তের আইনজীবী রাজীব ধবনকে ভর্ৎসনা করেন বিচারপতি অরুণ মিশ্র।

ক্ষমা চাইতে নারাজ প্রশান্ত
কিছুতেই আদালতের কাছে ক্ষমা চাইতে রাজি হননি আইনজীবী প্রশান্ত ভূষণ। উল্টে নিজের কাজের জন্য তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন বলে জানিয়েছেন। কয়েকদিন আগে দেশের আইন ব্যবস্থা নিয়ে টুইট করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে বলে টুইটে লিখেছিলেন তিনি।

অন্য বেঞ্চে শুনানি
২০০৯ সালের আদালত অবমাননার মামলাটি বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রশান্ত ভূষণের আইনজীবী রাজীব ধবনের আরজি মেনে অন্য বেঞ্চে সরিয়ে দিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে সাজা ঘোষণা স্থগিত হয়ে গিয়েছে।

অপরাধ মানতে নারাজ
নিজের অপরাধ মানতে নারাজ প্রশান্ত ভূষণ। যদি কেউ নিজেকে অপরাধী মনে না করে তাহলে তাঁকে সতর্ক করার কোনও অর্থই হয় না বলে পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি অরুণ মিশ্র। একটা সাধারণ মামলাকে অকারণে টুইট করে রং চড়াচ্ছেন প্রশান্ত ভূষণ। পাল্টা এমনই অভিযোগ করেছেন বিচারপতি।












Click it and Unblock the Notifications