Kamduni case: অভিযুক্তদের মুক্তির নির্দেশই বহাল, কামদুনি কাণ্ডের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
কামদুনী মামলার রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকল। কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের মুক্তির রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার।
সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রােয় স্থগিতাদেশ না দিলেও যাঁরা মুক্তি পেয়েছেন তাঁদের জন্য একাধিক শর্ত দেওয়া হয়েছে। রাজারহাট থানার অনুমতি ছাড়া অভিযুক্তরা কোথাও যেতে পারবেন না। থানা এলাকার বাইরে যেতে গেলে অভিযুক্তদের রাজারহাট থানার ওসির অনুমতি নিতে হবে। প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সোমবার তাঁদের আদালতে হাজিরা দিতে হবে।

কামদুনি কাণ্ডে হাইকোর্টে নির্দেশের পরে নির্যাতিতা এবং গ্রামের অন্য প্রতিবাদীরা অভিযোগ করেছিলেন তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিবাদে কলকাতায় মিছিল করেছিলেন তাঁরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে কামদুনী কাণ্ডে ২ জনকে মুক্তি দিয়েছিল আদালত। তাঁদের এক প্রকার বেকসুর খালাস করা হয়েছে।
এই ২ জন মুক্তি পেলে ঘটনার তথ্য প্রমাণ লোপাট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন কামদুনীর প্রতিবাদীরা। নির্যাতিতার পরিবারও এই মামলায় পুনর্তদন্তের দাবি জানিয়েছিল। সুপ্রিম কোর্টে তাঁরা আর্জি জানিয়েছিলেন যাঁদের বেকসুর খালাস করেছে হাইকোর্ট তাঁদের জেলে পাঠাতে হবে। তবে সেসমক কোনও আর্জিতেই গুরুত্ব না দিয়ে হাইকোর্টের রায়ই বহাল রেখেছে আদালত।
কামদুনীর প্রতিবাদী মৌসুমী এবং টুম্পা কয়াল অভিযোগ করেছেন ঘটনার পরে রাজ্য পুলিশ তাঁদের গ্রামে পাহারা দিত। কিন্তু ২০১৬ সালের পর সেই নিরাপত্তা উঠিয়ে দেওয়া হয়েছে। গ্রামের পুলিশ ক্যাম্পে কোনও পুলিশ থাকে না বলে অভিযোগ করেছিলেন তাঁরা। তার উপরে হঠাৎ করে ২ জনের মুক্তি দেওয়ায় ফের নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে গ্রামের মেয়েরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications