'স্বাধীনতার ৭৫ বছর পর কি এই আইনটি জরুরি'? রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত মামলায় এদিন সুপ্রিম কোর্ট কার্যত কেন্দ্রের সামনে বড় প্রশ্ন তুলে ধরল। দেশের শীর্ষ আদালত প্রশ্ন তোলে যে 'স্বাধীনতার ৭৫ বছর পার হওয়ার পরও কি ঔপনিবেশিক রাষ্ট্রদ্রোহের আইনের প্রয়োজন রয়েছে?'

শীর্ষ আদালতের কোন বক্তব্য?
'রাষ্ট্রদ্রোহ একটি ঔপনিবেশিক আইন আর এটি ব্রিটিশরা ব্যবহার করত। এতে স্বাধীনতা খর্ব করা হত। এটি মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ' সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এন ভি রামানা এদিন এই বক্তব্য রাখেন আদালতের মামলা চলাকালীন। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট কার্যত এক ঐতিহাসিক বার্তায় রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন নিয়ে প্রশ্ন তুলেছে আজ।

অপব্যবহার নিয়ে উদ্বেগ
আদালত এদিন মামলা চলাকালীন রাষ্ট্রদ্রোহ মামলা সংক্রান্ত বিষয়ে একাধিক বক্তব্য রাখে। চিফ জাস্টিস এনভি রামানা বলেন, 'যদি , এই ধারায় মামলা নিয়ে ইতিহাস ঘাঁটা যায়, তাহলে দেখা যাবে দোষী সাব্যস্তের সংখ্যা খুবই কম। তবে বড় সংখ্যায় মানুষ এই আইকে অপব্যবহা করেছেন বলে দেখা যাবে।'

কোন বিষয়ে উদ্বেগে সুপ্রিম কোর্ট!
এদিন রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত মামলা চলাকালীন জানানো হয় যে, আমাদের চিন্তার বিষয় হল, এই আইনের অপব্যবহার। কতখানি এই আইনকে কার্যকরী করা হচ্ছে, তাও যে সুপ্রিম কোর্টের উদ্বেগের বিষয়, তা স্পষ্ট করেছে আদালত।

কোন ইস্যু ঘিরে মামলা?
জানা গিয়েছে, এক প্রাক্তন সেনা অফিসার এই মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য ছিল রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইনের সাংবিধানিক বৈধতা কতটা, যেখানে তা মৌলিক অধিকার ও স্বাধীন বক্তব্যের ক্ষেত্রে অনেক সময় অন্তরায় হয়ে উঠছে? এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই আদালত একথা জানায়।












Click it and Unblock the Notifications