৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে দ্বাদশ শ্রেণির , রাজ্যভিত্তিক বোর্ডগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্বাদশ শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। সমস্ত রাজ্যের বোর্ডগুলিকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ১০ দিনের মধ্যে তৈরি করতে হবে অ্যাসেসমেন্ট স্কিম। একথাও এদিন নয়া নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে দেখা যায় দেশের বিভিন্ন বোর্ড বাতিল করেছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই জায়গা থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে এদিন সুপ্রিমকোর্ট বিভিন্ন রাজ্যের বোর্ডগুলিকে বার্তা দিয়েছে। এদিনের বার্তায় পড়ুয়াদের মূল্যায়নের প্রস্তুতি শুরু করার জন্য় ১০ দিনের সময়সীমা বাঁধা রয়েছে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ন নিয়ে রাজ্যভিত্তিক বোর্ডগুলিকে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেশের ৬ টি রাজ্যে হচ্ছে। বাকি ২১ টি রাজ্যে এই পরীক্ষা হচ্ছে না। ফলে যে রাজ্যগুলিতে এই পরীক্ষা হচ্ছে না, সেখানে পরীক্ষার মূল্যায়নের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এর আগে সিবিএসই ও আইসিএসই বোর্ডকে এই পরীক্ষা নিয়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে রূপরেখা তৈরির জন্য দুই সপ্তাহের সময়সীমা দেয় সুপ্রিম কোর্ট। সিবিএসই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ৩১ জুলাইয়ের মধ্যে তারা ফলাফল প্রকাশ করবে। এদিকে, বাকি রাজ্যের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন নিয়ে বোর্ডগুলিকে ৩১ জুলাইয়ের মধ্যেই ফলাফল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

যাতে দেশে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সমস্ত বোর্ডের ফলাফল ৩১ জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হয়ে যায়, তার সপক্ষে বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও আদালত জানিয়েছে যে সমস্ত রাজ্যের বোর্ডগুলিকেই যে একইভাবে মূল্যায়ন করতে হবে বা একই মূল্যায়নের বিধি মেনে চলতে হবে, তা নয়। তবে ১০ দিনের মধ্যে এর রূপরেখা জানানোর কথা বলেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে দেশে প্রবলভাবে বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা। তারই মাঝে বাতিল হয়েছে বহু বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সিবিএসই জানিয়েছে এই মূল্যায়নে গত ৩ বছরের ফলাফল গুরুত্ব পাবে। এমন পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণি নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট হয়েছে আজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+