অযোধ্য়া মামলার শুনানি শেষ, রুদ্ধশ্বাস অপেক্ষা এবার 'সুপ্রিম' রায় ঘিরে
৪০ দিন ধরে টানা দৈনিক শুনানির পর বুধবার শেষ হল অযোধ্যা মামলার শুনানির পালা। সুপ্রিম কোর্টে গত এক মাসেরও বেশি সময় ধরে চলেছে এই মামলার শুনানি। চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের অবসররের ঠিক আগের দিন আজ বিকেল ৫ টার মধ্যে এই মামলার শুনানি শেষ হওয়া র নির্দেশ দেন খোদ চিফ জাস্টিস। তবে ৫ টা নয়, মামলার শুনানি তার আগে ৪ টের মধ্যেই সম্পন্ন হয়। রায়দান স্থগিত রাখা হয়েছে । গোটা দিন ধরে এই মামলা ঘিরে কোন কোন নাটকীয় মুহূর্ত উঠে এসেছে , দেখে নেওয়া যাক একনজরে।

সুপ্রিম কোর্টের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম মামলা
টানা ৪০ দিন ধরে পর পর চলেছে রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি। আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের অবসরের আগের দিন এই মামলার শুনানি শেষ হওয়ার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্য পূর্ণ ঘটনা হিসাবে উঠে আসছে। এই মামলা ভারতের সুপ্রিম কোর্টের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম মামলা হিসাবে উঠে আসছে।

হিন্দু মহাসভার পেশ করা ম্যাপ ছিঁড়ে ফেলা বিতর্ক!
এদিন আদালত কক্ষে হিন্দু মহাসভা ও সুন্নি ওয়াকফ বোর্ডের তরফের দুই আইনজীবীর বাদানুবাদের মধ্যে, সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী আদালতকক্ষে ছিঁড়ে দেন হিন্দু মহাসভার তরফে পেশ করা ম্যাপ। প্রসঙ্গত, এই ম্যাপ ছিল রামজন্মভূমি স্থলের প্রামাণ্য হিসাবে পেশ করা একটি বইয়ের মধ্যে।

কেন গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাপ?
সুপ্রিম কোর্টের ৫ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ডিওয়াইসি। মনে করা হচ্ছিল, হিন্দু মহাসভার পেশ করা এই ম্যাপটিতে 'রাম চবুত্র' এর অবস্থান স্পষ্ট করা যেতে পারে। যার মধ্যে রাম জন্মভূমি ও বাবরি মসজিদ বিতর্কের অনেকটা অংশ ঘিরে কিছু তথ্য ছিল। তবে তা আইনজীবী রাজীব ধবন ছিঁড়ে ফেলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন চিফ জাস্টিস রঞ্জন গগৈ। তিনি জানান, এসব করে আদালতের গুরুত্ব পূর্ণ সময় নষ্ট করছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী। যদিও রাজীব ধবনের দাবি, বিচারপতি রঞ্জন গগৈ সেই সময় তাঁকে বলেন, 'আপনি যদি চান তাহলে ছিঁড়ে ফেলুন ', আর সেই কথা ধরেই ম্যাপ আদালত কক্ষে ছিঁড়ে দেন রাজীব ধবন।

মিডিয়েশন প্যানেল ও অযোধ্যা মামলা
মিডিয়েশন প্যানেল গত ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে মধ্যস্থতা সংক্রান্ত আলোচনায় বসে। ৭০ বছরের পুরনো রাম জন্মভূমি ও বাবরি মসজিদ বিতর্ক নিয়ে আলোচনায় কী উঠে এসেছে তা আজ সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে প্যানেল।

কোন পক্ষ থেকে কারা ছিলেন?
এদিনের , আদালত কক্ষে হাজির ছিলেন হিন্দু মহাসভার তরফে এইচ এস জৈন, জীর্ণোধর সমিতির তরফে পি এন মিশ্র, সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে ছিলেন রাজীব ধবন। অন্যদিকে, এদিন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে শুনানি চলে। যার নেতৃত্বে ছিলে চিফ জাস্টিস রঞ্জন গগৈ। বেঞ্চের অনান্য সদস্যরা ছিলেন, বিচারপতি এসও বোবড়ে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, এসএ নজির।












Click it and Unblock the Notifications