করোনা রোগীদের সঙ্গে পশুদের থেকেও নিকৃষ্ট ব্যবহার, কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
করোনা রোগীদের সঙ্গে পশুদের থেকেও নিকৃষ্ট ব্যবহার, কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে পশুর মত ব্যবহার করা হচ্ছে। দিল্লি সরকারের তীব্র তিরস্কার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এই নিয়ে রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে।

দিল্লি সরকারকে ভর্ৎসনা
করোনা আক্রান্ত রোগীদের চিরিৎসা নিয়ে একটি জনস্বার্থ মামলায় দিল্লি সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির বেঞ্চ মামলার পর্যবেক্ষণে জানিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে অত্যন্ত দেখা যাচ্ছে করোনা আক্রান্ত রোগীদের দুরবস্থা। তাঁদের সঙ্গে পশুর মত ব্যবহার করা হচ্ছে। কেজরিওয়াল সরকারকে সরাসরি এই নিয়ে তিরস্কার করেছে শীর্ষ আদালত।

মৃতদেহ সৎকারে অমানবিক আচরণ
সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে করোনায় মৃতদের দেহ সৎকারে চরম অমানবিক আচরণ করা হচ্ছে। মৃতদেহ স্তূপাকারে ফেলে রাখা হচ্ছে। আবর্জনার স্তুপে পাওয়া যাচ্ছে দেহ। এই দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। এই নিয়ে তিন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকের কাছে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।

রোগীর পরিবারকে না জানিয়েই সৎকার
দিল্লি সরকার করোনায় মৃতদের পরিবারকে না জানিয়েই দেহ সৎকার করা হচ্ছে। যা একেবারেই উচিত নয়। কেন করোনায় মৃতদের পরিবারকে দেহ দেখানো হচ্ছে না এবং সৎকারের আগে তাঁদের জানানো হচ্ছে না এই নিয়ে প্রশ্ন করেেছ সুপ্রিম কোর্ট। মৃতদেহের সঙ্গে কেন রোগীদের রাখা হচ্ছে এই নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে।

চার রাজ্যকে নোটিস
শুধু দিল্লি নয় করোনা আক্রান্ত রোগী ও করোনায় মৃতদের সৎকার নিয়ে চূড়ান্ত অমানবিক আচরণের অভিযোগে আরও তিন রাজ্যকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যগুলির কাছ থেকে।












Click it and Unblock the Notifications