অযোধ্যা মামলায় মধ্যস্থার শর্ত পাঠাল সুন্নি ওয়াকফ বোর্ড
অযোধ্যা মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত হয়ে রয়েছে। এরই মধ্যে সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে মধ্যস্থতাকারী প্যানেলে মধ্যস্থতার প্রস্তাব পাঠানো হল। হিন্দু পক্ষে মামলাকারীদের এই মধ্যস্থতার প্রস্তাব
অযোধ্যা মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত হয়ে রয়েছে। এরই মধ্যে সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে মধ্যস্থতাকারী প্যানেলে মধ্যস্থতার প্রস্তাব পাঠানো হল। হিন্দু পক্ষে মামলাকারীদের এই মধ্যস্থতার প্রস্তাব পাঠিয়েছেসুন্নি ওয়াকফ বোর্ড। আইনজীবী শাহিদ রিজভি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের তৈরি করা মধ্যস্থতাকারী প্যানেলকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকির অনুমোদনেই সেটা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

অযোধ্যার বিতর্কিত জমির দাবি ছাড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে। রিজভি জানিয়েছেন মধ্যস্থতাকারী প্যানেল সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে যে প্রস্তাব পাঠিেয়ছিল তার প্রেক্ষিতেই এই শর্ত দেওয়া হয়েছে। ১৬ তারিখেই অযোধ্যা মামলার শুনানি শেষ হয়েছে শীর্ষ আদালতে। কিন্তু মধ্যস্থতাকারী প্যানেলকে সমস্যা সমাধানের পথ খোঁজার জন্য আরও বেশ কিছুদিন সময় দেওয়া হয়েছে। তবে আপাতত স্থগিত রাখা হয়েছে রায়দান। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসর গ্রহণের আগেই এই মামলার রায়দান করতে হবে। আগামী ১৭ নভেম্বর অবসর নেওয়ার কথা প্রধান বিচারপতির। তার আগে আদালতের বাইরেই মধ্যস্থতার পথ বের করতে মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে শুনানি শেষ হতেই তোরজোর শুরু হয়ে গিয়েছে গৈরিক শিবিরে। হরিদ্বারে পাঁচ দিনের উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে সঙ্ঘ পরিবার। সেখানে উপস্থিত থাকবেন মোহন ভাগবত সহ সঙ্গ পরিবারের শীর্ষ স্থানীয় নেতারা। অযোধ্যা মামলার রায় বের হলে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই সঙ্ঘ পরিবারের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications