এক পাতেই খাবার খাচ্ছে পড়ুয়া ও ছাগল! এ কোন চিত্র স্কুলের? কীভাবে সম্ভব? দেখুন ভাইরাল সেই ভিডিও
শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে অঙ্গনওয়াড়ি এবং স্কুলে মিড-ডে মিল ব্যবস্থা চালু হলেও, সেই ব্যবস্থাই বারবার প্রশ্নের মুখে পড়ছে। কখনও দেশের নানা রাজ্যে এই খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে আবার কখনও চরম অব্যবস্থার ছবি সামনে ফুটে উঠেছে। এমনকি শিশুদের খাবারের থালায় পোকামাকড় পাওয়ার ঘটনাও সামনে এসেছে। আবারও তালিকায় যুক্ত হল আরও এক অবাক করা দৃশ্য। কিন্তু এবারের দৃশ্যটা একটু অন্য রকম। শিশুদের সঙ্গে খাবার ভাগ করে খাচ্ছে ছাগল। হ্যাঁ, ঠিক এমন ছবিই দেখা গেল মধ্যপ্রদেশের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

মধ্যপ্রদেশের অন্তর্গত কাটনি জেলার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে যাওয়া এরকম ঘটনা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, দুপুরের খাবারের সময় ছোট ছোট শিশুরা মেঝেতে বসে কাবার খাচ্ছে। আর ঠিক সেই সময়েই পড়ুয়াদের জন্য দেওয়া খাবারের থালার পাশে দাঁড়িয়ে নির্বিঘ্নে খেয়ে নিচ্ছে কয়েকটি ছাগল। আশ্চর্যের বিষয় এটাই যে, সেই সময়ে কেন্দ্রের কোনও কর্মীর উপস্থিতিও চোখে পড়েনি।
मध्य प्रदेश के स्कूलों में बचपन से ही बच्चों को करुणा और पशु प्रेम सिखाया जाता है शायद तभी मिड डे मील बच्चों के साथ बकरियां भी कर रही हैं! pic.twitter.com/nTwU3gnoBi
— Anurag Dwary (@Anurag_Dwary) December 14, 2025
এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে, ঘটনাটি ধীমারখেদা তহসিলের কোঠি গ্রামের সেহরা টোলায় অবস্থিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটেছে। সেই এলাকায় কোনও সরকারি স্কুল নেই। একটি বেসরকারি ভগ্নদশাগ্রস্ত ঘরেই অস্থায়ীভাবে চালানো হয় এই প্রাক-প্রাথমিক কেন্দ্র।
ভাইরাল হওয়া সেই ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই প্রশাসনের অস্বস্তি বেড়েছে। জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী আধিকারিক হরসিমরনপ্রীত কৌর সেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, বিষয়টি জানার পরেই তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নারী ও শিশু উন্নয়ন দফতরের প্রোগ্রাম অফিসার বনশ্রী কুর্বেতি জানিয়েছেন যে, সেখানকার সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে শো-কজ করার নোটিস পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলেই দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এই ঘটনাটি মিড-ডে মিলের তহবিল এবং খাবারের গুণমান নিয়ে দুর্নীতির অভিযোগকে আরও বাড়িয়ে তুলেছে।












Click it and Unblock the Notifications