করোনা যোদ্ধাদের পাশে যোগী আদিত্যনাথ, ডাক্তারদের উপর হামলা করলে হবে ৭ বছরের জেল

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের লড়াইকে কুর্নিশ জানাতে করা হয়েছে পুষ্পবৃষ্টি। তবে এরপরও করোনা যোদ্ধাদের প্রতি মানুষের মনোভাব কতটা সংবেদনশীল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার সেই প্রশ্নের জবাব হিসাবেই ডাক্তার, নার্স ও সব স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। ঘোষণা করা হল নতুন কঠোর আইনের।

কেন্দ্রের আশ্বাস

কেন্দ্রের আশ্বাস

এর আগে ২২ এপ্রিল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের লড়াইকে কুর্নিশ জানাতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাক্তারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সবরকমের সাহায্যের আশ্বাস দেন সেদিন।

স্বাস্থ্যকর্মীদের দাবি

স্বাস্থ্যকর্মীদের দাবি

তাদের আর্জি ছিল, কেন্দ্রীয় সরকার ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের জন্য অন্য আইন আনুক, যাতে তাদের উপর আর কোনরকম হেনস্থার ঘটনা না ঘটে। গত কয়েকদিন ধরে ডাক্তারদের উপর হয়ে চলা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেই এই আবেদন ডাক্তারদের। আর সেই আবদনের ভিত্তিতেই ডাক্তারদের উপর কোনও হামলা হলে তা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে বলে জানায় কেন্দ্র। পাশাপাশি এই অপরাধে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে বলেও ঘোষণা করা হয়।

করোনাযোদ্ধাদের পাশে যোগী

করোনাযোদ্ধাদের পাশে যোগী

সেই পথে হেঁটেই এবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার ঘোষণা করল ডাক্তার, নার্স বা করোনা পরিষেবা প্রদানকারী কোনও স্বাস্থ্যকর্মীদের উপর কোনও হামলা হলে তা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। এই অপরাধে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে বলেও ঘোষণা করা হয়।

জেলের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা

জেলের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা

করোনা ভাইরাসের বিরুদ্ধে দিনরাত এক করে নিরন্তর পরিশঅরম করে যাচ্ছেন দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তবে এরই মধ্যে একাধিকবার দেশের বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষা করতে যাওয়া স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে এই অপরাধের জন্য।

অসুবিধায় ডাক্তাররা

অসুবিধায় ডাক্তাররা

এছাড়া রাজধানী দিল্লি সহ বিভিন্ন জায়গায় করোনা ছড়িয়ে পড়ার ভয়ে ডাক্তাররা বাড়ি ভাড়া পাচ্ছেন না। যারা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁদেরকে বের করে দেওযা হয়েছে। দিল্লি সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বারবার হুঁশিয়ারি সত্ত্বেও এই কাজ করে এসেছেন বাড়ি মালিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+