ভ্যাকসিন নিয়ে রাজনীতি বন্ধ করুন অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে বলল কেন্দ্র

ভ্যাকসিন নিয়ে রাজনীতি বন্ধ করুন অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে বলল কেন্দ্র

করোনার তৃতীয় ওয়েভের আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছে না কোনও গবেষকরাই৷ স্বাভাবিকভাবেই তৃতীয় ওয়েভ আসার আগেই বেশি সংখ্যায় ভ্যাকসিনেশন করে রাখতে চাইছে রাজ্যগুলি৷ এ নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে চাইছে
অ-বিজেপি শাসিত রাজ্যগুলি৷ এরপরই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন রাজ্যগুলি ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে বারণ করেন।

জুলাইয়ে ১২ কোটি সরকারি ভ্যাকসিনের ঘোষণা কেন্দ্রের

জুলাইয়ে ১২ কোটি সরকারি ভ্যাকসিনের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেন জুলাইয়ে সারা দেশে ১২ কোটি ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে সঙ্গে প্রায় ৪ কোটি ডোজ দেওয়া হবে বেসরকারি নার্সিংহোমগুলোকে৷ মোটি ১৬ কোটি ভ্যাকসিন নিয়ে জুলাইয়ে টিকাকরণরের কাজ চলবে৷ এতে প্রতিদিন প্রায় ৫০ ভ্যাকসিনেশন করা সম্ভব হবে৷

কেন্দ্রের দাবি মানতে নারাজ অ-বিজেপি শাসিত রাজ্যগুলি

কেন্দ্রের দাবি মানতে নারাজ অ-বিজেপি শাসিত রাজ্যগুলি

অ-বিজেপি শাসিত রাজ্য যেরকম দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্রিশগড়, ইতিমধ্যেই কেন্দ্রের বরাদ্দ টিকা ডোজের চেয়ে বেশি ভ্যাকসিন চেয়েছে৷ রাজস্থান, মহারাষ্ট্র জানিয়েছে তারা প্রতিদিন ১৫ লক্ষ করে টিকাকরণ করতে পারবে৷ তাই তাদের বেশি ভ্যাকসিন প্রয়োজন৷

কেন্দ্রের তরফে কোন রাজ্যে কত টিকা বরাদ্দ জুলাইয়ে?

কেন্দ্রের তরফে কোন রাজ্যে কত টিকা বরাদ্দ জুলাইয়ে?

জুলাইয়ের জন্য মহারাষ্ট্রকে প্রায় ১.১৫ কোটি টিকার ডোজ বরাদ্দ করেছে কেন্দ্র। রাজস্থানকে দেওয়া হয়েছে ৬৫ লক্ষ টিকার ডোজ। ছত্তিশগড়কে প্রায় ২৪ লক্ষ টিকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এই রাজ্যগুলি এই সংখ্যক টিকাকে অপর্যাপ্ত বলে অভিহিত করেছে। রাজস্থান প্রায় ১.৫ কোটি টিকা চেয়েছে জুলাইয়ে। ছত্রিশগড় ১ কোটি টিকার দবি করেছে।

জুলাইয়ে কত টিকা পাবে পচিমবঙ্গ

জুলাইয়ে কত টিকা পাবে পচিমবঙ্গ

জুলাইয়ের জন্য ৯০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে৷ জুলাইয়ে এর প্রায় দ্বিগুণ টিকা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরপ্রদেশ এবং বিহারের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্র বেশি টিকা পাঠাচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+