কার্গিলে বাড়তি সতর্কতা, সরকারি আধিকারিকদের কী নির্দেশ দিল কেন্দ্র?
দ্বিতীয় কার্গিলের যুদ্ধ কোনওভাবেই হতে দেওয়া যাবে না। অনুপ্রবেশ নিয়ে এবার ভীষণভাবে সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
দ্বিতীয় কার্গিলের যুদ্ধ কোনওভাবেই হতে দেওয়া যাবে না। অনুপ্রবেশ নিয়ে এবার ভীষণভাবে সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেকারণেই বোধ হয় কাশ্মীরের অন্যান্য জেলার থেকে কার্গিলের ক্ষেত্রে এবার একটু বেশি সতর্ক কেন্দ্রে। জঙ্গি হামলার আশঙ্কার খবর জানার পরেই কার্গিলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ নির্দেশিকা জারি করে জেলা শাসক থেকে শুরু করে সব সব সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের মোবাইল ফোন সবসময় অন রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসনের সব আধিকারিক, এসডিএম, তহশীলদার থেকে ব্লক আধিকারিক সকলকে ছুটি বাতিল করে নিজ নিজ জায়গা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কার্গিল দিয়েই সেবার বড় অনুপ্রেশ ঘটেছিল। সেকারণেই এবার বাড়তি সতর্কতা জারি করা হয়েছে কার্গিলে এমনই মনে করা হচ্ছে। কারণ গোয়েন্দারা খবর পেয়েছেন পাক জঙ্গি সংগঠনের একাধিক জঙ্গি পিওকে সীমান্তে ওত পেতে বসে আছে ভারতে অনুপ্রবেশের জন্য। পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ শিবির থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়েছে তারা।
আজই আবার এয়ারলিফ্ট করে অমরনাথ যাত্রীদের সরানো হয়েছে কাশ্মীর থেকে। পর্যটকদের যত দ্রুত সম্ভভ কাশ্মীর ছাড়তে বলা হয়েছে। সব মিলিয়ে চরম পরিস্থিতি তৈরি হয়েছে উপত্যকায়।












Click it and Unblock the Notifications