মধ্যপ্রদেশে মন্দিরের পথে পদপিষ্ট হয়ে মৃত ১০

অমাবস্যা উপলক্ষে গতকাল রাত থেকেই ভিড় বাড়ছিল চিত্রকূটের কাছে ওই পাহাড়ি মন্দিরে। ভক্তদের ভিড় সামলাতে দড়ি দিয়ে ব্যারিকেড করেছিল মন্দির কর্তৃপক্ষ। ভোরের দিকে যখন ধর্মীয় রীতি মেনে কামদগিরি পাহাড় পরিক্রমা করার কথা, তখনই শুরু হয় ঠেলাঠেলি। ধাক্কাধাক্কিতে পড়ে যান অনেকে। তাদের ওপর দিয়ে মাড়িয়ে চলে যায় লোকজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ'জনের। বাকি চারজন মারা যান হাসপাতালে। মৃতদের তালিকায় মহিলারাও রয়েছে।
রাজ্য পুলিশের আইজি (রেওয়া রেঞ্জ) পবন শ্রীবাস্তব বলেন, "আমরা সকাল সাড়ে পাঁচটার সময় খবর পাই। ঘটনাটা তার কিছু আগে ঘটেছিল। যাই হোক, খবর পেয়েই উদ্ধারকারী দল পাঠানো হয়। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
জনশ্রুতি অনুযায়ী, বনবাসের সময় রামচন্দ্র এই কামদগিরি পাহাড়ে সীতা ও লক্ষ্মণকে নিয়ে কিছুদিন থেকেছিলেন। এখানে তাই কয়েকটি ছোটো মন্দির আছে। মূল মন্দিরটি হল শ্রীকামতানাথ মন্দির। দীর্ঘ পরিক্রমার পর এই মন্দিরে পৌঁছতে হয়। সেটা করতে গিয়েই ঘটে গেল দুর্ঘটনা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications