তেলেঙ্গানায় আটকে থাকা শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল

তেলেঙ্গানায় আটকে থাকা শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল

দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকান পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে উদ্যোগী হল কেন্দ্র সরকার। বৃহস্পতিবারই ভারতীয় রেলের সঙ্গে এ প্রসঙ্গে বৈঠক করে সরকার এবং শ্রমিকদের নিয়ে আসতে বিশেষ ট্রেন চালানোর আলোচনা হয়। রেল মন্ত্রক সরকারের ডাকে সাড়া দিয়ে শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে।

তেলেঙ্গানায় আটকে থাকা শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল


রেলের পক্ষ থেকে শুক্রবার তেলেঙ্গানার লিঙ্গামপল্লী থেকে ১২০০ আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে করে পৌঁছে দেওয়া হবে ঝাড়খণ্ডের হাতিয়াতে। লকডাউনের পর এই প্রথম ট্রেন চলবে। রেল পুলিশের ডিজি অরুণ কুমার বলেছেন, '‌২৪ কোচের এই ট্রেন শুক্রবার ভোর ৪টে ৫০ মিনিটে রওনা দিয়েছে। এখনও পর্যন্ত এই একটাআই ট্রেন চালু করা হয়েছে।’‌

দেশের বিভিন্ন অংশে আচকে থাকা ১৫ লক্ষ শ্রমিককে ট্রেনের মাধ্যমে যারঁ যাঁর রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সরকার। তবে শুঘু শ্রমিকই নয়, আটকে থাকা পড়ুয়া, পর্যটনদেরও ফেরানো হবে নিজ নিজ রাজ্যে। জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+