১৮টি দেশে উড়বে ভারতে বিশেষ বিমান, কী ভাবে করা যাবে বুকিং?

১৮টি দেশে উড়বে ভারতে বিশেষ বিমান, কী ভাবে করা যাবে বুকিং?

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় একাধিক দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল ভারতের। এবার পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হওয়ায় ফের শুরু হচ্ছে বিমান চলাচল। ১৮ টি দেশকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে যে দেশগুলিতে বিশেষ বিমান চলাচল করভে ভারত থেকে। এয়ার ইন্ডিয়ার মাধ্যমেই শুধুমাত্র টিকিট বুকিং করা যাবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যেতে পারে।

১৮টি দেশে উড়বে ভারতে বিশেষ বিমান, কী ভাবে করা যাবে বুকিং?

এ ছাড়া ট্রাভেল এজেন্টের মাধ্যমেও হবে বুকিং। করোনা পরিস্থিতির জেরে সাধারণ বিমান পরিষেবা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই থাকছে। তবে, বিশেষ বিমান চালানো হবে ১৮ টি দেশে। এয়ার বাবল চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে বিমান চলাচলের যে চুক্তি হয়েছে, তার জন্যই এই বিমান পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, ভুটান, ইউকে, ফ্রান্স সহ ২৫ টি দেশের সঙ্গে এই এয়ার বাবল চুক্তি করা হয়েছে। করোনা পরিস্থিতির জেরে সব বিমান পরিষেবা বন্ধ থাকায় এয়ারপোর্ট ও বিমান সংস্থাগুলির ব্যাপক ক্ষতি হয়েছে।

অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষেই ক্ষতি হয়েছে ২২,৪০০ টাকার। ২০২০ সালের মার্চ মাসে যখন ভারতে এই অতিমারি শুরু হয়, তখন থেকে বারবার বন্ধ হয়ে যায় বিমান চলাচল। অসামরিক বিমান পরিষেবা থেকে আয় যে ব্যাপক হারে কমে গিয়েছে, সে কথা জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। ২০১৯ -এ এপ্রিল থেকে জুন মাসে যেখানে এই পরিষেবা থেকে ২,৯৭৬.১৭ কোটি টাকা রেভিনিউ এসেছিল, ওই একই ত্রৈমাসিকে ২০২১-এ রেভিনিউ এসেছে মাত্র ৮৮৯ কোটি।

যে সমস্ত দেশের সঙ্গে শুরু হচ্ছে বিমান চলাচল

আমেরিকা- নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন, সান ফ্রান্সিকো
সংযুক্ত আরব আমিরশাহি- আবু ধাবি, দুবাই।
ইউনাইটেড কিংডম- লন্ডন এবং বিরমিনঘাম।
বাংলাদেশ- ঢাকা
কানাডা-টোরেন্টো এবং Vancouver
ফ্রান্স-প্যারিস।
জার্মানি-ফ্রাংকফুট
বাহারিন
আফগানিস্তান-কাবুল
নেপাল-কাঠমন্ডু
ওমান-ম্যাসকাট
মালদিবাস-মালে
রাশিয়া-মস্কো
শ্রীলঙ্কা-কলম্বো
জাপান-নারিটা
কেনিয়া-নাইরোবি
কুয়েত

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+