অমিত শাহের পদত্যাগের দাবিতে উত্তাল সংসদ, লোকসভা স্থগিত করে দিলেন স্পিকার
অমিত শাহের পদত্যাগের দাবিতে উত্তাল সংসদ, লোকসভা স্থগিত করে দিলেন স্পিকার
লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত অধিবেশন স্থগিত করে দিলেন। বিজেপি ও কংগ্রেস সদস্যদের মধ্যে কোন্দল নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এ জাতীয় পরিস্থিতিতে অধিবেশন পরিচালনা করা যায় না। বিজেপি জানিয়েছে, সংসদীয় রীতিনীতি মেনে চলার ব্যাপারে কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে মঙ্গলবার সংসদের নিম্নসভায় একটি প্রস্তাব পাস হবে।

সোমবার বিজেপি এবং কংগ্রেস সদস্যরা লোকসভায় একে অপরকে ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েন। দিল্লির হিংসার বিষয়টি নিয়ে বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছিলেন। সেই দাবিকে ঘিরেই দু-দলের নেতারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এই কারণে দুপুর ২টো নাগাদ বিরোধী দলের সদস্যরা ওয়েলে নেমে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন বিজেপি সদস্যরা। এর ফলে যে বিশৃঙ্খলা তৈরি হয়, তাতে লোকসভা বিকেল সাড়ে ৪টা নাগাদ স্থগিত করে দেওয়া হয়।
বিরোধী সদস্যরা কালো ব্যানার বনিয়ে ট্রেজারি বেঞ্চে সামনে গিয়ে শাহের পদত্যাগের দাবি তোলেন। সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী তাদের এই আচরণের নিন্দা করেছেন। পাল্টা তিনি বলেন, কংগ্রেস দাঙ্গার উস্কানি দিয়েছিল ১৯৮৪ সালে। যেখানে প্রায় তিন হাজার মানুষকে হত্যা করেছিল। তারপরই বিতর্ক চরমে ওঠে এবং স্থগিত হয়ে যায় লোকসভা।












Click it and Unblock the Notifications