এনআরসি লাগু হলে যোগী আদিত্যনাথকে ছাড়তে হবে রাজ্য! অখিলেশের দাবিতে চাঞ্চল্য
উত্তর প্রদেশে যদি এনআরসি লাগু করা হয়, তাহলে রাজ্য ছাড়তে হবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
উত্তর প্রদেশে যদি এনআরসি লাগু করা হয়, তাহলে রাজ্য ছাড়তে হবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রয়োজনে উত্তরপ্রদেশেও লাগু করা হতে পারে এনআরসি। মুখ্যমন্ত্রীর এই কথার জবাব দিতে গিয়ে অখিলেশ বলেন, যদি উত্তরপ্রদেশে এনআরসি হয়, তাহলে ফিরতে হবে যোগী আদিত্যনাথকে। তিনি উত্তরাখণ্ডের মূলনিবাসী বলেও দাবি করেন অখিলেশ।

ভয়ের রাজনীতি বিজেপির
অখিলেশ বলেন এনআরসি হল ভয়কে উদ্বুদ্ধ করে রাজনীতিতে লিপ্ত হওয়ার একটি মাধ্যম। তিনি আরও বলেন, আগে ছিল বিভক্ত করার রাজনীতি। এখন সেটা হয়েছে, ভয়ের রাজনীতি। অখিলেশ বলেন, তাঁরা বিভাজনকারী রাজনীতিকে বের করে দিয়েছেন। এবার তারা জনগণকে বোঝাবেন, এই ধরনের লোকদের সরকারের বাইরে রাখার জন্য।

কাশ্মীর নিয়ে প্রশ্ন
জম্মু ও কাশ্মীরের অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন অখিলেশ। তিনি বলেন, অসুস্থ মানুষেরা কি আদৌ চিকিৎসা পাচ্ছেন। কিংবা শিশুরা কি আদৌ স্কুলে যেতে পারছে। তিনি বলেন, সরকার দাবি করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে কেন এত বাধ্যবাধকতা, প্রশ্ন করেন সমাজবাদী পার্টির প্রধান।

'পাকিস্তানের নামে ভোট চাইছে বিজেপি'
অখিলেশ অভিযোগ করে বলেন, বিজেপি ভোট চাইছে পাকিস্তানের নাম করে। কিন্তু পাকিস্তান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের আকাশপথ ব্যবহার করতে দিচ্ছে না। তিনি বলেন, পাকিস্তানের থেকে খারাপ হল চিন। এই পরিস্থিতি সীমান্ত সুরক্ষিত রাখার কথা বলেন তিনি।
রামপুরের দলীয় সাংসদ আজম খানের বিরুদ্ধে মামলা নিয়েও প্রশ্ন তোলেন অখিলেশ। তিনি বলেন, মামলা নিয়ে নয় বছর চুপ, প্রশ্ন তোলেন অখিলেশ। উত্তর প্রদেশে বিজেপির এই সরকার ক্ষমতায় এসেছে আড়াই বছর হয়ে গিয়েছে। কেন আগেই মামলা দায়ের করা হয়নি, প্রশ্ন তোলেন তিনি।












Click it and Unblock the Notifications