করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দক্ষিণ রেলে বাতিল করা হল ২২টি ট্রেন
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দক্ষিণ রেলে বাতিল করা হল ২২টি ট্রেন
করোনা ভাইরাসের প্রকোপের ফলে তামিলনাড়ু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়া হবে এবং সম্ভাবনাময় জনবহুল এলাকাগুলি বন্ধ করে দেওয়া হবে। যাতে কোনও ভাবেই করোনা ভাইরাস না ছড়াতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ রেল ২২টি ট্রেন বাতিল করে দিয়েছে।

দক্ষিণ রেলে বাতিল ২২টি ট্রেন
এর মধ্যে উল্লেখযোগ্য হল ভিল্লুপুরম-সেকেন্দ্রবাদ উইকলি স্পেশাল ট্রেন ২৫ মার্চ পর্যন্ত ও সেকেদ্রাবাদ-ভিল্লুপুরম উইকলি স্পেশাল ট্রেন ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে ডিআর এমজিআর চেন্নাই সেন্ট্রাল-বিজয়ওয়াড়া জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন ২৬ মার্চ পর্যন্ত বন্ধ। বিজয়ওয়াড়া-ডিআর এমজিআর চেন্নাই জনশতাব্দী এক্সপ্রেস ২০ মার্চ থেকে ৩০ মার্চ (১০টি ট্রিপ) বন্ধ থাকবে। তিরুচিরাপল্লী-ত্রিবান্দ্রম ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েচে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। যশবন্তপুর-ম্যাঙ্গালুরু এক্সপ্রেসও ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। ম্যাঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস ২৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে।

বহিরাগত আটকাতেই ট্রেন বাতিল
প্রত্যেকটি ট্রেনেরই আপ-ডাউন উভয়ই বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলি ছাড়া দক্ষিণ রেলের বহু শাখার দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। অন্য রাজ্য থেকে এ রাজ্যে যাতে কেউ না আসতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত তামিল সরকারের।

কেরল–তামিলনাড়ু সীমান্ত বন্ধ
তামিলনাড়ু সরকার করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকেই কোয়েম্বাটোর জেলার কেরল-তামিলনাড়ু সীমান্ত বন্ধ করে দিয়েছে। কোভিড-১৯ রোগকে ঠেকাতে আন্তঃরাজ্য চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তামিল সরকার।












Click it and Unblock the Notifications