Arvind Kejriwal: মুখ্যমন্ত্রী এবার সুনিতা! কেজরিওয়ালের ইডি হেফাজত হতেই জোর গুঞ্জন
Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী পদে কী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল! এমনটাই জোর জল্পনা দিল্লির রাজনীতিতে। আবগারী দুর্নীতি মামলায় (Delhi Liquor scam) বৃহস্পতিবার রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। আজ শুক্রবার আদালতে তোলা হলে ছয়দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গ্রেফতার হলেও এখনও দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল (Arvind Kejriwal) । জেলে বসেই সরকার চালাবেন বলে জানিয়েছেন মন্ত্রিসভার সদস্য তথা আপ নেত্রী অতশী। তবে তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে! বিশেষ করে আইনে এই বিষয়ে কী বলা রয়েছে তা নিয়ে চর্চা চলছে।

আর এর মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে স্ত্রী সুনিতা কেজরিওয়াল (Sunita Kejriwal) দায়িত্ব নিতে পারেন বলে শোনা যাচ্ছে। বিশেষ করে বেশ কয়েকজন আম আদমি পার্টির নেতা তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানোর বিষয়ে প্রস্তাব দিয়েছেন বলে খবর। আর এরপর থেকেই যাবতীয় গুঞ্জন শুরু হয়েছে দিল্লির রাজনীতিতে। যদিও এই বিষয়ে সুনিতা কিংবা আপের তরফে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।
তবে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন সুনিতা (Sunita Kejriwal)। কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। লিখছেন, শুধুমাত্র ক্ষমতার দম্ভে প্রধানমন্ত্রী দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে। সবাইকে তিনি ধ্বংস করতে চাইছেন।
এমনকি কেজরিওয়ালের গ্রেফতারি দিল্লির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও দাবি সুনীতা কেজরীওয়ালের। শুধু তাই নয়, আপনার মুখ্যমন্ত্রী সবসময় আপনার পাশে আছে। ভিতর কিংবা বাইরে, তাঁর জীবন দেশের জন্যই সমর্পিত। মানুষ সব জানে বলেও টুইটে দাবি কেজরি পত্নীর।
आपके 3 बार चुने हुए मुख्यमंत्री को मोदीजी ने सत्ता के अहंकार में गिरफ़्तार करवाया।सबको crush करने में लगे हैं। यह दिल्ली के लोगो के साथ धोखा है।आपके मुख्यमंत्री हमेशा आपके साथ खड़े रहें हैं।अंदर रहें या बाहर, उनका जीवन देश को समर्पित है।जनता जनार्दन है सब जानती है।जय हिन्द🙏
— Sunita Kejriwal (@KejriwalSunita) March 22, 2024
বলে রাখা প্রয়োজন, অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রি অতশী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবেই কাজ চালিয়ে যাবেন। বন্দি অবস্থায় জেলে বসেই সরকারি কাজ কেজরিওয়াল সামলাবেন। কোনও শক্তিই তা করতে কেজরিওয়ালকে ঠেকাতে পারবে না বলেও উল্লেখ করেছেন আপ নেত্রী।
অন্যদিকে এদিন আবগারী দুর্নীতিতে কিংপিন অরবিন্দ কেজরিয়ালই (Arvind Kejriwal)।আদালতে এমনটাই দাবি করেছে ইডি। এমনকি তাঁর অঙ্গুলিহেলনেই যাবতীয় কেলেঙ্কারি বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। কেলেঙ্কারির সূত্রে পৌঁছতেই কেজরিওয়ালকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications