ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন সোনিয়া

করোনা লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগগুলি। প্রথম থেকেই এইননিয়ে সরব হয়েছে কংগ্রেস।

করোনা লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগগুলি। প্রথম থেকেই এইননিয়ে সরব হয়েছে কংগ্রেস। এবার এই শিল্পগুলির কীভাবে পুণরুজ্জীবন ঘটানো যায় তার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

 মোদীকে চিঠি সোনিয়ার

মোদীকে চিঠি সোনিয়ার

করোনা ভাইরাসের লকডাউনে ভীষণভাবে ক্ষতি হচ্ছে দেশের ক্ষুদ্র ও মাধারি শিল্পোদ্যোগগুলি। এইগুলিই ভারতের অর্থনীতির লাইফলাইন বলা চলে। সেগুলিতে যাতে ক্ষতি কম হয় তার জন্য পরামর্শ গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

প্যাকেজ ঘোষণার দাবি

প্যাকেজ ঘোষণার দাবি

দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলির পুনরুজ্জীবনের জন্য ১ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করার পরামর্শ দিয়েছেন সোনিয়া গান্ধী। এছাড়াও ১ লাখ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ফান্ড তৈরির পরামর্শও দিয়েছেন তিনি। তৃতীয় পথ হিসেবে তিনি লিখেছেন আরবিআইয়ের নির্দেশিয়া যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করতে হবে যাতে এই শিল্পগুলিকে আর্থিক সহায়তা পেতে অপেক্ষা করতে না হয়। চতুর্থ পরামর্শ হিসেবে সোনিয়া গান্ধী লিখেছেন এই শিল্পগুলি এই কঠিন পরিস্থিতিতে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশ করার জন্য সরকারের উচিত একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা।

জনমত নিচ্ছে কংগ্রেস

জনমত নিচ্ছে কংগ্রেস

এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলির ক্ষতি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল কংগ্রেস। কয়েকদিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী অনলাইনে সমীক্ষা শুরু করার কথা ঘোষণা করেন। কংগ্রেস ইতিমধ্যেই অনলাইন পোর্টালে জনমত নিতে শুরু করেছে। সেই জনমত মোদী সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+