মমতার পর সোনিয়ার চিঠি পৌঁছল মোদীর কাছে, কোভিড পরিস্থিতিতে কংগ্রেস নেত্রীর বড় বার্তা
মমতার পর সোনিয়ার চিঠি পৌঁছল মোদীর কাছে, কোভিড পরিস্থিতিতে কংগ্রেস নেত্রীর বড় বার্তা
কোভিডের জেরে স্বজনহারা বহু মানুষ। কেউ হারিয়েছেন তাঁর বাবা-মাকে, কেউ হারিয়েছেন নিজের সন্তান। এমন বহু করুণ ঘটনা সারা দেশ জুড়ে রয়েছে। আর্তনাদ, হাহাকারে কার্যত কাশ্মীর থেকে কন্যাকুমারী বিধ্বস্ত। এমন পরিস্থিতিতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও তাঁর আর্জি জানিয়ে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রীকে।

সোনিয়ার চিঠি
নিজের চিঠিতে সোনিয়া গান্ধী আর্জি জানিয়েছেন, কোভিডের জেরে যে সমস্ত পরিবারে পিতা-মাতা হারা হয়েছে সন্তানরা, তাদের পড়াশোনার দায়িত্ব নিক সরকার। এজন্য সোনিয়ার পরামর্শ সেন্ট্রাল নভোদ্যোয়া বিদ্যালয় এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।

মমতার আর্জি
সোনিয়ার চিঠির আগেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি। সেখানে মমতা সাফ লেখেন, আগে সরকারি কর্মীদের টিকাকরণের বন্দোবস্ত করতে হবে সরকারকে। বাংলায় কেন্দ্র-রাজ্য কর্মীদের ডোজের জন্য চাই ২০ লক্ষ ডোজ।

সোনিয়ার গান্ধী কী জানিয়েছেন চিঠিতে?
এদিকে, রাজীব গান্ধীর পরম্পরার স্মৃতি তুলে ধরে এদিন সোনিয়া গান্ধী তাঁর চিঠিতে লেখেন, কীভাবে রাজীব গান্ধী তাঁর আমলে নবোদ্যয়া বিদ্য়ালয়গুলি গড়ে তুলেছিলেন। সোনিয়া জানান, রাজীব গান্ধীর এটা স্বপ্ন ছিল যে উচ্চমানের শিক্ষা দেশের সমস্ত স্তরের শিশুদের কাছে পৌঁছে যাক। এমনকি গ্রামীণ শিশুরা যেন এর থেকে বঞ্চিত না হন।

রাহুলের টুইট
এদিকে, সোনিয়া গান্ধীর চিঠি টুইটারে পোস্ট করেছেন রাহুল গান্ধী। সেই পোস্টে রাহুল লেখেন, শিশুরা কোভিড ট্রমায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিশুই তাদের বাবামাকে হারিয়েছে এই পরিস্থিতিতে। কংগ্রেস প্রেসিডেন্ট তাদের বিনামূল্যে খরচে পড়াশোনার জন্য নবোদ্যয়া বিদ্যালয়ের কথা বলেছেন। এবার গোটা সিদ্ধান্তই মন্ত্রিগোষ্ঠীর ওপর নির্ভর করছে। এমনই বক্তব্য রাহুল তুলে ধরেছেন।












Click it and Unblock the Notifications