নতুন বছরের অনুষ্ঠানে আনন্দে বাবার গুলি! মর্মান্তিক মৃত্যু ছেলের
নতুন বছরের অনুষ্ঠানের আনন্দে বাবা চালাল গুলি। আর তারই জেরে মর্মান্তিক মৃত্যু হল ছেলের। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লবির উসমানপুরে।
নতুন বছরের অনুষ্ঠানের আনন্দে বাবা চালাল গুলি। আর তারই জেরে মর্মান্তিক মৃত্যু হল ছেলের। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লবির উসমানপুরে। সূত্রের খবর অনুযায়ী,
এলাকার প্রভাবশালী অতুলকুমার ঠাকুর বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানের মধ্যেই গুলি চালান অতুল। গুলি ছিটকে গিয়ে লাগে আট বছরের ছেলের ডান গালে। হাসপাতালে নিয়ে গেলে ছেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

নতুন বছর এসে গেলেও, বর্ষবরণের আনন্দ অনুষ্ঠান বাকি ছিল। সেই আনন্দ অনুষ্ঠানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। অতিথি অভ্যাগতদের ভিড়। এক্কেবারে জমকালো অনুষ্ঠান।
হঠাৎ করেই বাড়ির কর্তার ইচ্ছা হল নিজের রিভলবার থেকে গুলি চালাবেন। কর্তার ইচ্ছায় কাজ। কিন্তু শূন্যে গুলি চালানোর মুহুর্তেই দেখা গেল কর্তার আট বছরের ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, বাবার ছোড়া গুলি ছেলের ডান গাল গিয়ে ঢুকে বাদিক দিয়ে বেরিয়ে গিয়েছে। পরে পুলিশ গ্রেফতার করে বাবা অতুলকুমার ঠাকুরকে।
এর আগে বর্ষবরণের রাতে দিল্লিতেই প্রাক্তন বিধায়কের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন, বছর ৪২-এর এক মহিলা। ঘটনাটি দিল্লির। আর অভিযুক্ত বিহারের জেডিইউ-এর প্রাক্তন বিধায়ক রাজু সিং। দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে এর ফার্ম হাউসে ঘটনাটি ঘটে। গণ্ডগোলের সময় বাতাসে গুলি চালান প্রাক্তন বিধায়ক রাজু সিং। একটি গুলি লাগে পেশায় আর্কিটেক্ট অর্চনা গুপ্তার মাথায়। ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় বসন্ত কুঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন












Click it and Unblock the Notifications