করোনা পরিস্থিতিতে ইএমআই নেবে না যে সমস্ত ব্যাঙ্ক, গ্রাহকরা পাবেন আপাত স্বস্তি
করোনা পরিস্থিতিতে আগামী তিন মাস ইএমআই নেবে না যে সব ব্যাঙ্ক, একনজরে তালিকা
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের নির্দেশ জারির পরই রিজার্ভ ব্যাঙ্ক প্রস্তাব দিয়েছিল আগামী তিনমাস ব্যাঙ্ক ঋমের ইএমআই স্থগিত রাখার। সেই প্রস্তাব কোন ব্যাঙ্ক কীভাবে রাখবে, তা ব্যাঙ্ক কর্তৃপক্ষের উপরই ছেড়েছিল তারা। প্রস্তাবের সাতদিন পর সেই প্রস্তাব গ্রহণ করল বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

ইএমআই স্থগিত রাখার প্রস্তাবে মান্যতা
শুধু রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাঙ্কগুলিই নয়, কিছু বেসরকারি ব্যাঙ্কও সেই প্রস্তাব মেনে নিল। ৩১ মার্চ এসে দেশের বিভিন্ন ব্যাঙ্ক এই ইএমআই স্থগিত রাখার প্রস্তাবে মান্যতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এর ফলে বহু গ্রাহক বিশেষ সুবিধা পাবে। অন্তত লকডাউনের সময় তাঁদের হাত থেকে একটা বিরাট অঙ্কের টাকা বেরিয়ে যাবে না।

কোন কোন ব্যাঙ্কে ইএমআই স্থগিত
মঙ্গলবার বেশ কিছু ব্যাঙ্ক জানিয়েছে, তারা আগামী তিন মাস কোনও গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনও ঋণেরই ইএমআই কাটবে না। এদিন যে ব্যাঙ্কগুলি এই সিদ্ধান্ত নিয়েছে, তা হল- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টার ব্যাঙ্ক অফ কমার্স। বেসরকারি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আইডিবিআই।

বাকি ব্যাঙ্কও প্রস্তাব মানবে, আশাবাদী
এদিন বেশ কিছু ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে, আশা করা হচ্ছে বাকি ব্যাঙ্কগুলিও এই প্রস্তাব মেনে নেবে। বেশিরভাগ ইএমআই কাটা হয় ২ থেকে ১০ তারিখের মধ্যে। তার মধ্যেই ব্যাঙ্কগুলি এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। এখন সমস্ত ব্যাঙ্কই যদি আরবিআইয়ের প্রস্তাব মেনে নেয়, তবে অনেক গ্রাহকই সমস্যা থেকে রক্ষা পাবেন।

২১ দিনের লকডাউনে প্রস্তাব আরবিআইয়ের
করোনা মোকাবিলায় দেশে ২১ দিনের লকডাউন ঘোষণার পরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রস্তাব দেয় ব্যাঙ্কগুলিকে। রিজার্ভ ব্যাঙ্কের এই প্রস্তাবকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উপর দেশের আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয়।












Click it and Unblock the Notifications