মামলায় আটকে মেধা পাটেকর! এবার কি জেলেই কাটবে নর্মদা বাঁচাও ও সিঙ্গুর আন্দোলনের নেত্রীর

নর্মদা বাঁচাও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এমনকি বাংলায় সিঙ্গুর আন্দোলনের সময় অনিচ্ছুক কৃষকদের জমি বাঁচাও কর্মসূচিতেও পাশে এসে দাঁড়িয়েছেন। সেই বিখ্যাত সমাজকর্মী তথা পরিবেশ প্রেমী মেধা পাটেকরকেই এবার যেতে হবে জেলে! তাও আবার ২৪ বছরের পুরনো একটি মামলায়। ২৪ বছরের পুরনো একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হলেন মেধা পাটেকর। তাঁকে পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ ও সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানার রায় দিয়েছে দিল্লি নিম্ন আদালত।

সোমবার দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট রাঘব শর্মা এ প্রসঙ্গে জানিয়েছেন বর্শিয়ান সমাজকর্মী মেধা পাটেকরের স্বাস্থ্য এবং বয়সজনিত কারণের বিষয়টি মাথায় রেখেই মাত্র ৫ মাসের কারাদণ্ডের রায় শুনিয়েছে আদালত এবং কটিন সাজা পালনের নির্দেশ দেওয়া হয়নি।। নাহলে এক্ষেত্রে এরথেকেও বেশিদিন সাজা হওয়ার সম্ভাবনা ছিল।

বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ভিকে সাক্সেনা একটি এনজিওর প্রধান থাকাকালীন মেধা পাটকরের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলাতেই সাজা পেলেন মেধা। দু-দশকেরও বেশি সময় ধরে এই মানহানির মামলা চলছিল। তবে এতদিন পর ঠিক কোন অপরাধে সাজা পেলেন মেধা পাটেকর? অভিযোগ, ভিকে সাক্সেনা একসময়ে যখন আহমেদাবাদের কাউন্সিল ফর সিভিল লিবার্টিস নামে একটি এনজিওর প্রধান ছিলেন তখন তাঁকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন মেধা । পাশাপাশি হাওয়ালা লেনদেনে ভিকে সাক্সেনা জড়িত বলেও দাবি ছিল মেধা পাটেকরের।

গুজরাটের একাধিক মানুষের সম্পদকে বন্ধক রাখা ও সেগুলিকে বিদেশে বিক্রি করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগও তুলেছিলেন মেধা। এমনকি নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধিতা করে ভিকে সাক্সেনা মিথ্যে প্রচার চালিয়েছেন বলেও দাবি করেছিলেন মেধা। আর তারই পরিপ্রেক্ষিতে ২০০১ সালে পাল্টা মানহানির মামলা করেছিলেন সাক্সেনা। যদিও এখনই তাঁকে জেলে যেতে হচ্ছে না। কারণ আদালত এক মাসের জন্য সাজা স্থগিত করেছে যাতে মেধা পাটকর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+