ভারতে দৈনিক করোনা সংক্রমণে ফের কমতি! পরিসংখ্যান কী বলছে

সোমবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁয়ে ফেলার কাছে ছিল। সোমবার ৪৯,৯৩১ জন আক্রান্ত হয়ে যায়। এরপর মঙ্গলবার সেই দৈনিক করোনা সংক্রমণের হার গিয়ে ঠেকেছে ৪৭,৭০৪ জনে।

ভারতে দৈনিক করোনা সংক্রমণে ফের কমতি! পরিসংখ্যান কী বলছে

মৃতের সংখ্যা দেশে শেষ ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ৬৫৪ জন। উল্লেখ্য, বিশেষজ্ঞদের দাবি, করোনার টেস্টিং দেশে প্রবল হারে বেড়েছে। তবে গোষ্ঠী সংক্রমণ পরিস্থিতিকে আরও খানিকটা উদ্বেগজনক করে দিয়েছে।

এদিন স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৪,৮৩,১৫৭ জন। সেখানে অ্যাকটিভ কেস রয়েছে ৪৯৬৯৮৮ জন। সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৯,৫২,৭৪৪ জনে। এই সংখ্যক মানুষকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে, ৩৩,৪২৫ জনের।

এর আগে সোমবার, শেষ ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭০৮ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২,৭৭১ জন। যদিও ভারতে করোনা ভাইরাসে মৃত্যুর হার অনেকটাই কম। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে দিল্লি এবং আহমেদাবাদে করোনা সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+