৫৫০তম নানক জয়ন্তীতে এবার ৫৫০ফুট উচ্চতা বিশিষ্ট কেক

৫৫০তম নানক জয়ন্তীতে এবার ৫৫০ফুট উচ্চতা বিশিষ্ট কেক

১২ই নভেম্বর দেশব্যাপী মহাসমারোহে পালিত হল গুরু নানক জয়ন্তী। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের আবির্ভাব দিবস উদযাপনে সামিল হলেন দেশ বিদেশের অগুনতি ভক্ত। কিন্তু এবার গুরু নানকের ৫৫০ তম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে পাঞ্জাবের পাটিয়ালা শহরের রাজপুরে ৫৫০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি কেক তৈরি করা হলো। সূত্রের খবর , ১৫ জন কর্মীর টানা ১২ ঘন্টার অক্লান্ত পরিশ্রমে ৫৫০ ফুট লম্বা এই কেকটি প্রস্তুত করা হয়েছে।

৫৫০তম নানক জয়ন্তীতে এবার ৫৫০ফুট উচ্চতা বিশিষ্ট কেক


অতীকায় এই কেকের অর্ডার প্রদানকারী বলেন "গুরু নানকের ৫৫০ তম জন্মদিন উপলক্ষে আমাদের মাথায় অন্যরকম কিছু করার পরিকল্পনা আগে থেকেই ছিল। এই বছর গুরু নানকের জন্ম তিথিতে এই কেকটি তাঁকে উৎসর্গ করতেই তৈরি করা হয়েছে।"

কেক নির্মাতা সংস্থার এক কর্মী বলেন, "এই অতিকায় কেক তৈরির অর্ডার পাওয়ার পর আমরা নিজেরাই অবাক হয়ে গিয়েছিলাম। আমরা আগে কখনও এরকম কেক তৈরি করিনি। ১৫ জন কর্মীর টানা ১২ ঘন্টার অক্লান্ত পরিশ্রমে ৫৫০ ফুট লম্বা এই কেকটি প্রস্তুত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, দূরদূরান্ত থেকে সবাই আসছে এই বৃহদাকৃতি কেকটা দেখার জন্য। যেটা দেখে আমরা সত্যিই বিস্মৃত।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+