বিশ্বের একাধিক প্রান্তে করোনার থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে! আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তার
দেশ জুড়ে করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা শুরু হয়েছে। এদিকে তারই মাঝে আজ মঙ্গলবার কার্যত স্বস্তির বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের বার্তা, করোনায় আক্রান্তের সংখ্যা কমছে। এদিকে, তারই মধ্যে এদিন প্রধানমন্ত্
দেশ জুড়ে করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা শুরু হয়েছে। এদিকে তারই মাঝে আজ মঙ্গলবার কার্যত স্বস্তির বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের বার্তা, করোনায় আক্রান্তের সংখ্যা কমছে।
এদিকে, তারই মধ্যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি রীতিমতো উদ্বিগ্ন দেশের করোনা পরিস্থিতি নিয়ে। তৃতীয় স্রোতের আশঙ্কার মধ্যেই তিনি দিয়েছেন বড় বার্তা।

মোদীর মন্তব্য, ' এটা সত্যিই যে পর্যটন বিভাগ, ব্যবসা, কোভিডের জন্য খুবই ভয়ানকভাবে আক্রান্ত হয়েছে। তবে আমি জোর দিয়ে বলছি মাস্ক ছাড়া পাহাড়ি এলাকাগুলিতে বিশাল সংখ্যক মানুষের জমায়েত ঠিক নয়। '
একই সঙ্গে প্রধানমন্ত্রী কড়া বার্তা, মানুষজন তৃতীয় ওয়েভকে হালকা ভাবে নিচ্ছে। তবে আবহাওয়ার মতো তৃতীয় ওয়েভ ভারতে আসবে না। সে বিষয়টিকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
একদিকে যখন থার্ড ওয়েভ নিয়ে কড়া বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী অন্যদিকে তখন আশঙ্কার কথা শোনাচ্ছেন, নীতি আয়োগের স্বাস্থ্য কর্তা ভি কি পাল। তাঁর মতে, প্রত্যেকদিন গোটা বিশ্বে ৩.৯ লক্ষ মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছেন। তা মোটেই ভালো দিক বলে মনে করছেন না।
ভি কে পালের মতে, বিশ্বে ইতিমধ্যে তৃতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। ৪০ শতাংশ শুরু হয়ে গিয়েছে বলে দাবি স্বাস্থ্য কর্তার।
প্রত্যেকদিন সাংবাদিকদের মুখোমুখি হন ভি কে পাল। সেই মতো আজ মঙ্গলবারও সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কথায়, এই বছরের শুরুতে যখন গোটা বিশ্বে সেকেন্ড ওয়েভের ঝড় শুরু হয়! আর সেই সময় প্রত্যেকদিন নয় লক্ষ করে মানুষ করোনাতে মানুষ আক্রান্ত হচ্ছিলেন। ফলে সংখ্যাটা খুব কাছাকাছি। ফলে এখন থেকে সাবধান হওয়াটা জরুরি বলে মনে করেন ডাক্তার পাল।
উল্লেখ্য, আজ সকালে প্রধানমন্ত্রী আরও বলেণ, মানুষের কেয়ারলেস মনোভাব তৃতীয় তরঙ্গ ডেকে আনতে পারে। প্রধাণমন্ত্রীর সঙে কার্যত একমত স্বাস্থ্য কর্তা। তাঁর মতে এই মুহূর্তে সংক্রমণ নিম্নমুখী হলেও যে কোনও মুহূর্তে টা বেড়ে যেতে পারে। যে ভাবে মানুষ করোনা নিয়মকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে আচরণ করছেন তাতে যে কোনও মুহূর্তে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছেন নীতি আয়োগের এই স্বাস্থ্য কর্তা।
ভি কে পাল বলছেন, কেন্দ্র সবদিক থেকে প্রস্তুত রয়েছে। থার্ড ওয়েভ ঠেকাতে সবরকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মানুষকেও আরও সতর্ক হওয়ার পরামর্শ ভি কে পালের।












Click it and Unblock the Notifications