উড়ান ধারাবাহিকের অভিনেতা সাই বালালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ!
মুম্বই, ৩ জুন : কালারস চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক উড়ান। এই ধারবাহিকের জনপ্রিয় চরিত্র ভাইয়াজির ভূমিকায় অভিনয় করেন টেলিভিশনের পরিচিত ও প্রবীন মুখ সাই বালাল। কিন্তু এই সাই বালালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তাঁরই সহ অভিনেত্রী হেলেন ফোনেসকা।
একটি প্রথমসারির সংবাদপত্রে হেলেন অভিযোগ করেছেন, "সাই আমাকে মাঝে মাঝেই ম্যাসেজ করে জিজ্ঞাসা করতেন আমি ওকে চুমু খেতে চাই কিনা। এছাড়াও নানা রকম যৌন উত্তেজনাপূর্ণ ভিডিও পাঠাতেন। প্রথম প্রথম আমি খুব ভদ্রভাবে বিষয়টা সামলানোর চেষ্টা করেছি। কিন্তু জল মাথার উপর উঠতেই আমি তাঁকে দূরে থাকতে বলি।"

হেলেন আরও বলেন, "প্রোডাকশন হাউসের কাছে আমি একই বিষয়ে অভিযোগ জানিয়েছি। এর একদিন পরেই ধারাবাহিকে আমাকে একটি অপর্যাপ্ত চরিত্রে নির্বাসিত করা হল। আমি ভেবেছিলাম অন্তত কলাকুশলীরা আমাকে সমর্থন করবেন। কিন্তু তা আর হল কই। অনুষ্ঠানটা আমার জন্য এখন অতীত হয়ে গিয়েছে।"

তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই সাই বালাল অবশ্য এই ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, "এই ঘটনা একেবারেই মিথ্যা। আমি ঠিক কি না তা জানতে হলে আসুন আমার শুটিংয়ের সেটে।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications