মহারাষ্ট্রে রাজনীতির পারদ চড়িয়ে 'পাওয়ার গেম' শুরু! শরদ-সঞ্জয় সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে
মহারাষ্ট্রে ৫০-৫০ ক্ষমতা বণ্টনের দাবিতে ঝড় তুলে শিবসেনা এবার এনসিপির দ্বারস্থ। এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে শিবসেনার সঞ্জয় রাউতের বৈঠক নিয়ে তুঙ্গে মারাঠা রাজনীতির ভোট পরবর্তী ভোল্টেজ। মূলত, শিবসেনা নেতা নিজেই অনসিপির শরদ পাওয়ার সঙ্গে গিয়ে দেখা করেন। ফলে মারাঠা রাজনীতিতে সরকার গঠনে অঙ্কের হিসাব কোনপথে যায়, সেদিকে নজর সকলের।

সৌজন্য সাক্ষাৎ!
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে যখন শরিক বিজেপির সঙ্গে শিবসেনার সংঘাত চরমে তখন এনসিপি নেতা শারদ পাওয়ারের বাড়ি পৌঁছে যান 'সেনা' সৈনিক সঞ্জয়। যদিও বৈঠক শেষে বেড়িয়েই সঞ্জয় রাউত সাফ জানান , এই সাক্ষাৎ কেবলই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে সেখানে মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা হয়েছে বিস্তর।

এনসিপি ও শিবসেনা
এনসিপির তরফে প্রফুল প্যটেল আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি যদি সেরকম তৈরি হয়, তাহলে বিবেচনা করা হবে। এরপর শরদ পাওয়ার মন্তব্য করেন যে, মারাঠা রাজনীতি দিল্লির কাছে কোনওদিন মাথা নোয়ায়নি। এমন এক পরিস্থিতিতে বিজেপির শরিক দল শিবসেনা র সঙ্গে এনসিপির বৈঠক মারাঠা রাজনীতিতে বড় প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কংগ্রেসের দাবি
বিজেপির সঙ্গে যখন শিবসেনার সংঘাত তুঙ্গে ৫০-৫০ ক্ষমতা বণ্টন নিয়ে,তখন কংগ্রেসও ২২ গজ ছেড়ে যাচ্ছে না। কংগ্রেসের দাবি , যদি শিবসেনা তাঁদের কাছে আসে, তাহলে সরকার গঠনের বিষয়টি নিয়ে তাঁরা বিবেচনা করে দেখবেন।

সঞ্জয় কী জানিয়েছেন?
সঞ্জয় রাউত আগেই বলেছেন, 'মহারাষ্ট্রে কোনও দুষ্মন্ত চৌতালা নেই যে যাঁর বাবা জেল-এ' । ফলে বিজেপি যে শিবসেনাকে কোনওভাবেই নিজের অনড় অবস্থান থেকে সরাতে পারবে না, তা সাফ জানিয়ে দিয়েছে শিবসেনা। এমন অবস্থায় সঞ্জয় শরদ বৈঠক বেশ প্রাসঙ্গিক।












Click it and Unblock the Notifications