হিন্দুত্বই হাতিয়ার, জোটের মুখ্যমন্ত্রী হয়েও উদ্ধব যাচ্ছেন সেই অযোধ্যাই
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম অযোধ্যা সফরে যাচ্ছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। আগামী ৭ মার্চ অযোধ্যা সফরে যাওয়ার কথা তাঁর।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম অযোধ্যা সফরে যাচ্ছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। আগামী ৭ মার্চ অযোধ্যা সফরে যাওয়ার কথা তাঁর। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বে জোট সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পর অযোধ্যার পূন্যভূিম দর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উদ্ধব ঠাকরে।

অযোধ্যা সফরে উদ্ধব
নতুন করে শিবসেনার হিন্দুত্ব নীতির জেগে উঠেছে। কংগ্রেস এনসিপির সঙ্গে জোট গড়ার পর শিবসেনার হিন্দুত্ববাদ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেটা নিয়ে এখন মুখ না খুললেও উদ্ধবে অযোধ্যা সফরের সিদ্ধান্ত বুঝিয়ে দিয়েছে সব উত্তর। আগামী ৭ মার্চ অযোধ্যা সফরে যাচ্ছেন শিবসেনা সুপ্রিমো। প্রসঙ্গত উল্লেখ্য অযোধ্যা রায়ের পরে এটাই হতে চলেছে শিবসেনার প্রথম অযোধ্যা অভিযান।

হিন্দুত্ববাদ থেকে সরছে না শিবসেনা
হিন্দুত্ববাদ থেকে সরছে না শিবসেনা। জোট সরকার গড়াক পর এই প্রথম এই বার্তা দিয়েছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। সেই হিন্দুত্ববাদের জিগির নতুন করে উষ্কে দিতেই সম্ভভত উদ্ধব ঠাকরের অযোধ্যা সফর বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে থেকেই অযোধ্যা নিয়ে সরব হয়েছিল শিবসেনা। ভোটের আগেই অযোধ্যা সফরে গিয়েছিলেন তিনি। তাতে উত্তপ্ত হয়ে উঠেছিল অযোধ্যা।

১০০ দিন পূর্তি
১০০ দিনের পূর্ণ হচ্ছে মহারাষ্ট্রের জোট সরকারের। সেই উপলক্ষ্যেই শিবসেনা সুপ্রিমোর অযোধ্যা সফরের সূচি বলে জানা গিয়েছে। তারসঙ্গে দলীয় কর্মীদেরও হিন্দুত্ববাদ নিয়ে বার্তা দিচ্ছেন তিনি। কারণ কংগ্রেস এনসিপি জোট সরকার গড়ার পর শিবসেনার হিন্দুত্ববাদ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।












Click it and Unblock the Notifications