মারণ ভাইরাস শিগেলার কবলে কেরল, মৃত ১১ বছরের কিশোরী, আক্রান্ত ৬ জন
মারণ ভাইরাস শিগেলার কবলে কেরল, মৃত ১১ বছরের কিশোরী, আক্রান্ত ৬ জন
দেশে করোনা ভাইরাসের পাশাপাশি বছর শেষে বেশ কিছু রাজ্যে অন্যান্য মারণ রোগও দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্র সরকার। অন্ধ্রপ্রদেশে অজানা রোগ, যা এখনও কারণ খুঁজে পাননি বিশেষজ্ঞরা, এছাড়াও গুজরাতের আমেদাবাদেও দেখা দিয়েছে মারণ ফাংগাল রোগ মিউকোরমারকোসিস। এরই মাঝে শিরে সংক্রান্তি হয়ে দাড়ালো শিগেলা মারণ ভাইরাস। এই রোগে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কেরলের কালিকূট জেলার এক ১১ বছরের কিশোরীর। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলজা আবেদন সাধারণ মানুষের কাছে করেছেন যে শিগেলা রোগের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে। কেরলের উত্তরাংশ থেকে শিগেলা রোগের প্রকোপ দেখা দিয়েছে।

অতীতেও দেখা দিয়েছে শিগেলা
কে কে শৈলজা এ প্রসঙ্গে জানিয়েছেন যে শিগেলা সংক্রমণ এই প্রথমবার রাজ্যে হানা দেয়নি, অতীতেও এ রোগে আক্রান্ত হয়েছেন বহুজন। শৈলজা বলেন, ‘সাধারণত এই রোগ দূষিত জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই যাঁরা ঘন বসতিপূর্ণ এলাকায় বাস করেন তাঁদের উচ্চতর পরামর্শ দেওয়া হচ্ছে জল ফুটিয়ে খেতে। সকলে সচেতনভাবে থাকুন এবং যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখুন।'

শিগেলার প্রকোপ উত্তর কেরলে
কোঝিকোড়ে জেলার মেডিক্যাল অফিসার ভি জয়শ্রী জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরে এই জেলায় ২৬টি ডায়রিয়ার রোগী এসেছে। যার মধ্যে ছ'জনের বেশি কেস ছিল শিগেলার। এটি একটি মারাত্মক সংক্রমক ভাইরাস, যার প্রধান উপসর্গ হল ডায়রিয়া। ২ জন শিশু সহ অধিকাংশ রোগীকে ভর্তি করা হয়েছে কোঝিকোড়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে, যেখানে কিছু রোগী এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। কেউই সঙ্কটজনক অবস্থায় নেই এখনও পর্যন্ত, জানিয়েছেন ডিএমও।

৬ জনের শরীরে মিলেছে এই রোগ
কোঝিকোড়ের জেলা শাসক একনও পর্যন্ত ৫৬ জন সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষা করিয়েছে। যার মধ্যে ৬ জনের শরীরে শিগেলা রয়েছে। মায়ানদ ও আশপাশের অঞ্চলের কমপক্ষে ১৫০ জন স্বাস্থ্য দপ্তরের আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে এসেছেন গত ২দিনে পরীক্ষা করাতে। তিনি আরও জানান, এই সংক্রমণের শিকড় কোথায় তা জানার চেষ্টা করছেন আধাকারিক ও চিকিৎসকরা। আক্রান্ত এলাকা থেকে জল ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এই রোগের কারণ জানার জন্য।

শিগেলা কী
এটি একটি ছোঁয়াচে সংক্রমণ, শিগেলাকে বর্ণনা করার জন্য সর্বাধিক ব্যবহৃত শব্দ শিগেলোসিস, যা শিগেলা জীবাণু থেকে সৃষ্ট হয়েছে। ১০ বছরের নীচে শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূষিত জল পান করার পরে বা বাসী খাবার খেলে, এমনকি সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত শৌচালয় ব্যবহার করার পরে একজন ব্যক্তি শিগেলোসিসে আক্রান্ত হতে পারে

শিগেলার উপসর্গ
ডায়রিয়া ছাড়া, শিগেলায় আক্রান্ত রোগীর জ্বর ও পেট ব্যাথা হয়। শিগেলায় আক্রান্ত রোগীর উপসর্গ দেখা শুরু হয় প্রথম বা দ্বিতীয় দিন থেকে, যা থাকে পুরো সাতদিন।

আগাম সতর্কতা
শিগেলা ভাইরাসকে এড়ানোর জন্য চিকিৎসকরা জানিয়েছেন বারে বারে হাত ধুতে হবে সাবান ও জল দিয়ে, জল ফুটিয়ে খেতে হবে, তাজা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications