এনআরসি-তে কোনও ক্ষতি হবে না মুসলিমদের, দাবি সিয়া ওয়াকফ বোর্ডের

এনআরসি নিয়ে এবার মোদী সরকারকে সমকর্থন জানাল উত্তর প্রদেশের সিয়া ওয়াকফ বোর্ড।

এনআরসি নিয়ে এবার মোদী সরকারকে সমকর্থন জানাল উত্তর প্রদেশের সিয়া ওয়াকফ বোর্ড। সংস্থার েচয়ারম্যান ওয়াসিম রিজভি জানিয়েছেন, গোটা দেশে এনআরসি করলে কোনও ক্ষতি হবে না মুসলিমদের। কাজেই গোটা গেশে এনআরসিতে তাঁদের কোনও আপত্তি নেই।

এনআরসি-তে কোনও ক্ষতি হবে না মুসলিমদের, দাবি সিয়া ওয়াকফ বোর্ডের

মোদী রামলীলা ময়দানে এনআরসি নিয়ে যে দাবি করেছেন তার ঠিক উল্টো কথা বলছেন অমিত শাহ। মোদী যখন একদিকে দাবি করেছেন গোটা দেশে এনআরসি করার কথা একবারও ভাবেনি বিজেপি সরকার। অন্যদিকে রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন গোটা দেশে এনআরসি করা হবে।

তার বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। সেকারণেই মোদী সরকারের এনপিআরেও বিরোধিতা শুরু করেছেন তাঁরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক দল এনপিআরকে এনআরসির প্রথম ধাপ বলে দাবি করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এনআরসি নিয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে সিয়া ওয়াকফ বোর্ড। তাঁদের দাবি এনআরসি নিয়ে মোদী সরকার যা করতে চাইছেন সেটা সঠিক। কারণ এসে মুসলিমদের কোনও ক্ষতি হবে না। এর আগে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কেও স্বাগত জানিয়েছিল সিয়া ওয়াকফ বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+